নবীন নিউজ, ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ১১:২০ এ.এম
সোমবার দিবাগত রাতে হঠাৎ ধোঁয়ায় ছেয়ে যায় রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার একটি বড় অংশ। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝরাতে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ধোঁয়ার কারণে বাসার ভেতরেও চোখ জ্বালাপোড়া করছে। অনেকে জানান, বাড়ির বারান্দা বা ছাদে গেলে নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
বাসিন্দাদের অনেকে আবার ধোঁয়া থেকে ‘বারুদের মত’ গন্ধ পাচ্ছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এছাড়া এসব এলাকায় অগ্নিকাণ্ডের কোনো খবরও পাওয়া যায় নি।
সোমবার রাত পৌনে ১২টা থেকে মোহাম্মদপুরের বিশাল এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদপুরের অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দেন। এছাড়া বিভিন্ন গ্রুপেও স্থানীয় অনেকে জানান, ধোঁয়ার সাথে বারুদের গন্ধও আছে।
ফেসবুকে সিফাত মাহমুদ লিখেছেন, ‘কাটাসুর থেকে বাশবাড়ি, নুরজাাহন রোড, চানমিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড, শেখেরটেক পর্যন্ত ধোঁয়ায় ভরে গেছে। এক ধরনের বাজে গন্ধ ছেয়ে গেছে। চোখ জ্বলতেছে। পুরো এলাকা ঘুরেও উৎস খুঁজে পেলাম না।’
এরমধ্যে ইসতিয়াক হোসেন জানিয়েছেন, এই বারুদের গন্ধ শুধু মোহাম্মদপুর ও ধানমন্ডি নয়, পুরান ঢাকায়ও পাওয়া যাচ্ছে। তিনি লিখেছেন, এর আগেও এমন হয়েছে, কিন্তু এতো তীব্র ছিল না কখনোই।
তবে এসব পোস্টের মন্তব্যের ঘরে কেউ আমিনবাজার ল্যান্ডফিলের কথা বলছেন নেটিজেনরা। সেখানে জমা হওয়া বর্জ্য পোড়ানোর কারণে এমন ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন তারা।
তবে কেন এবং কী কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করলেও কোনো কূলকিনারা পাননি তারাও। তিতাস গ্যাস কর্তৃপক্ষও বলেছে, তাদের কাছে গ্যাস লিকেজের কোনো তথ্য নেই।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন