নবীন নিউজ ডেস্ক ২২ জুন ২০২৪ ০২:১০ পি.এম
সংগৃহীত ছবি
হজ শেষে আল্লাহর জিম্মায় চলে গেলেন শহীদুল ওরফে হিরা ভাই। মিনা মুজদালিফা, আরাফা, জামারাত, কোরবানির পরে সর্বশেষ ফরজ তাওয়াফ শেষ করেছেন। পবিত্র কাবাতে অঝোরে কেঁদেছেন, দোয়া করেছেন, ফজরের নামাজের জন্য ডেকেছি সুন্দর মতো ওযু করে বিছানায় বসেই ফজরের নামাজ আদায় করে পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন।
সৌদি সময় সকাল সাতটায় নাস্তার জন্য ডাকলাম। তিনি আর সাড়া দেন নাই, অ্যাম্বুলেন্স ডাকলাম ডাক্তার এসে জানালেন তিনি আর নেই। পবিত্র জুম্মার দিনে পবিত্র মক্কা নগরীতে আল্লাহর মেহমান হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।
হজে আসার পূর্বে একাধিকবার স্ট্রোক করেছিলেন, বলেছিলাম সুস্থ হলে তিনি আল্লাহর ঘরে আসবেন। কে শুনে কার কথা তিনি এ অবস্থায় আসবেন তো আসবেনই। আরাফাতের ময়দানে তিনি আমার কাছে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ যেন তাকে মক্কায় কবুল করেন আল্লাহ তার ডাক শুনেছেন।
কাবার ইমাম তার নামাজে জানাজার ইমামতি করবেন। লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় মেহমানরা জানাজায় শরিক থাকবেন। কতই না ভাগ্যবান তিনি। পবিত্র ভূমিতেই তিনি এখন ঘুমিয়ে থাকবেন।
সফর সঙ্গী তার সহধর্মিনী আল্লাহর শোকর আদায় করে কেঁদে কেঁদে বললেন, সে বাড়িতে সবকিছুই গুছিয়ে রেখে এসেছে, সকলকে বলে এসেছে তোদের জন্য সব গুছিয়ে রেখে গেলাম। হা তিনি প্রস্তুত হয়ে এসেছিলেন।
শহিদুল ভাইয়ের সফর সঙ্গী অন্যান্য হাজী সাহেবরা অনেক চেষ্টা করেছেন তাকে হুইলচেয়ারে উঠিয়ে কষ্ট করে ঠেলে ঠেলে হজ করতে সহায়তা করেছেন। আল্লাহ সকলকে প্রতিদান দেন, পরিবারের সকলকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আমিন।
তথ্য: ‘আবু লোবাবা’ নামের ফেসবুক আইডি থেকে সংগৃহীত।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?