নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৬:০৮ পি.এম
হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের একটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিরিয়াত শমোনা, উত্তর ইসরায়েল।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্যসাগরের দেশটিতে হামলা হলে ইইউ ও যুক্তরাজ্যও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ গত বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই আমাদের রকেট থেকে রেহাই পাবে না। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে সাইপ্রাসেও হামলা চালানো হবে।’
আগের দিন মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে।
জবাবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলসহ সাইপ্রাসে হামলা চালানোর ওই হুমকি দেন।
এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ আট মাস পেরিয়েছে। এখন গাজার সর্ব দক্ষিণের অঞ্চল রাফায় ইসরায়েলি সেনা ও হামাস এবং ফিলিস্তিনের অন্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। এ অবস্থায় লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং তা সাইপ্রাস পর্যন্ত গড়ালে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে।
হিজবুল্লাহর হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস বলেছেন, তাঁর দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না। তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁর মতে, আরব দেশগুলো ও আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি। তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসরায়েলি বিমানবাহিনী মাঝেমধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে।
সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়ায় ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটি সে দেশে সক্রিয় রয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও সিরিয়ার বাশার আল-আসাদ সরকার ইসরায়েলের সঙ্গে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ ও মার্কিন প্রশাসন এ ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করছে।
অন্যদিকে বুধবার মার্কিন বিমানবাহিনী ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকার ওপর হামলা চালিয়েছে। হুতিদের অবস্থান থেকে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা চালানো হচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
একই দিন ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি স্থাপনার ওপর হামলা চালিয়েছে। হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। আগের দিন মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরে নিজস্ব ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে। এ ভিডিও ফুটেজ ধরে তারা ইসরায়েলের হাইফা শহর ও বন্দরের সামরিক স্থাপনার ওপর হামলার হুমকি দিয়েছিল। তবে এখন পর্যন্ত সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ