নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০২:০৮ পি.এম
ইসরায়েলের উত্তর উপকূলে তিন হাজার বছরের বেশি পুরোনো জাহাজের সন্ধান পাওয়া গেছে। জাহাজটির মালামালও অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তর উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের তলদেশের ৫ হাজার ৯০৫ ফুট গভীরতায় জাহাজটি পাওয়া গেছে। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এই ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরোনো। জাহাজটিতে শত শত অক্ষত মালামাল (অ্যাম্ফোরাই) পাওয়া গেছে।
ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়ের নাবিকেরা আকাশের নেভিগেশন ব্যবহার করে সূর্য ও তারার অবস্থান জেনে সমুদ্রে চলাচল করতে সক্ষম হয়েছিলেন।
আইএএ বলছে, জাহাজের ধ্বংসাবশেষ এই অঞ্চলে পাওয়া ‘প্রথম ও প্রাচীনতম’। সম্ভবত কোনো ঝড়ের সময় বা জলদস্যুদের আক্রমণের কারণে জাহাজটি ডুবে গিয়েছিল।
আইএএর সমুদ্র ইউনিটের প্রধান জ্যাকব শারভিট বলেছেন, প্রাচীন নাবিকদের নৌ চলাচল দক্ষতার তথ্য এই জাহাজের সন্ধান পাওয়ার পরই জানা গেছে। তিনি আরও বলেন, ‘এ থেকে বলা যায়, কোনো উপকূল ছাড়াই আমাদের পূর্বপুরুষেরা ভূমধ্যসাগর অতিক্রম করতে সক্ষম ছিলেন।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে তালিকাভুক্ত এনার্জি সংস্থা এনার্জিন সমুদ্রের তলদেশে জাহাজটির সন্ধান পায়।
জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল। জ্যাকব শারভিট এক বিবৃতিতে বলেছেন, এটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি সুপরিচিত ঘটনা। এটি একটি বিশ্বমানের ইতিহাস-পরিবর্তনকারী আবিষ্কার।
ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের। ব্রোঞ্জ যুগের সে সময় সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি পেতে শুরু করেছিল।
এনার্জিনের এনভায়রনমেন্ট লিড কার্নিত বাহার্তান বলেন, ‘আমরা যখন তাদের (আইএএ) কাছে ছবিগুলো পাঠিয়েছিলাম, তখন তাদের কাছে এটি চাঞ্চল্যকর আবিষ্কারে পরিণত হয়েছিল। এটা আমরা কল্পনাও করতে পারিনি।’
এনার্জিন জাহাজটি থেকে কিছু মালামাল বের করতে কাজ শুরু করেছে। শিগগিরই সেসব জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ