শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সিলেটে কমছে বন্যার পানি

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ০৪:০৮ পি.এম

সংগৃহীত

চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র ১১০ মিলিমিটার । অথচ গেলো টানা ৫ দিনে চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ১৬০০ মিলিমিটার। বৃষ্টি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

নতুন করে ভারি বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। কুশিয়ারা ছাড়া সবকটি নদ-নদীর পানিই কমছে বলেও জানা গেছে। তবে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপরে ও কানাইঘাট পয়েন্টে এখনও ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনও শঙ্কামুক্ত নন সিলেটের বানভাসী।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১২ ঘণ্টায় সুরমা, সারি, গোয়াইন, ডাউকি নদীর পানি কমেছে। তবে, বিপৎসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। এ অঞ্চলেও মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ বানভাসী মানুষ। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে। আশ্রিতদের অভিযোগ, তারা সেখানে পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।

সিলেট সদর উপজেলার শহরতলীর নিম্নাঞ্চল ভেসে গেছে বানের জলে। এসব এলাকার বাজার, দোকানপাট, বাসাবাড়ি ও অলিগলি তলিয়ে গেছে পানিতে। সড়কে বসেছে ভাসমান বাজার। বাসায় পানি উঠায় দুর্ভোগে পড়েছেন টুকেরবাজার এলাকার মানুষ।

এদিকে, চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে নগরীর নিম্নাঞ্চলের পানি। তবে, সুরমা তীরবর্তী কলাপাড়া, শেখঘাট, কুশিঘাট, কালিঘাট, ছড়ারপার, মাছিমপুর, মেন্দিবাগ ও উপশহরের বাসাবাড়ির পানি কমছে ধীরগতিতে। এতে পানিবন্দি মানুষেরা অসহায় হয়ে পড়েছেন। এই কয়দিনে কয়েকদফা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছেন সুরমার জনপদের মানুষেরা।

সিলেট নগরীর বিভিন্ন বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। বুধবার নগরীর মিরাবাজার কিশোরী মোহন বালক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি।

সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ ১০ লক্ষ টাকা, ১ শ' মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পরিদর্শন করেন।

অপরদিকে, সিলেটের গোয়াইনঘাট এলাকায় বন্যাকবলিত মানুষদের নিয়মিত খাবার বিতরণ করছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন, জানালেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে টানা ৫ দিন অতি ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় ধীরে ধীরে কমে যাচ্ছে পানি। তবে সারি ও ডাউকি নদী ছাড়া সুরমা-কুশিয়ারার পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজীব হোসাইন জানান, সিলেটে হালকা রোদের পাশাপাশি মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা