সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১২:৩৪ পি.এম

সংগৃহিত ছবি

বুকে ব্যথা বোধ করায় বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়কে দক্ষিণ কলকাতার উডল্যান্ড নার্সিং হোমের ক্রিটিকাল ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (১৭ জুন) অভিনেত্রীর সবশেষ শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ছয় দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। এখন অনেকটা ভালো আছেন বলে জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম।

বুধবার (১৯ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমটিকে জানান, নতুন করে শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। জরুরি বিভাগে থাকলেও ভেন্টিলেশনে নেই সন্ধ্যা রায়। বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের সমস্যাও আপাতত নিয়ন্ত্রণে। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না; স্বাভাবিকভাবে খাওয়াদাওয়াও করছেন। অল্প অল্প কথাও বলছেন তিনি।

গত শনিবার বুকে অস্বস্তি ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা রায়। এরপর তাকে জরুরি বিভাগে ভর্তি করা করা হয়। রক্তপরীক্ষার পাশাপাশি আরো বেশ কিছু জরুরি পরীক্ষানিরীক্ষাও করানো হয়েছে তার।

পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে আসেন তার পরিবার। ১৯৫৭ সালে আবারো ভারতে ফেরেন সন্ধ্যা রায়। তারপর নাম লেখান চলচ্চিত্রে। সন্ধ‌্যা রায় অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মামলার ফল’। তার অসামান্য অভিনয় কৌশল অনায়াসে যে কোনো সিনেমার চরিত্রের সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারতেন। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়।

সন্ধ‌্যা রায় অভিনীত প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে হলো— সত্যজিৎ রায়ের ‘অশনী সংকেত’, তরুণ মজুমদারের ‘থাগিনি’, ‘বাবা তারকনাথ’, ‘মণিহার’, ‘নিমন্ত্রণ’, ‘আলোর পিপাসা’, ‘সংসার সীমান্ত’, ‘দাদার কীর্তি’, ‘মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’ প্রভৃতি।

মমতা বন্দ‌্যোপাধ‌্যায়ের আহ্বানে তৃণমূলে যোগ দেন সন্ধ‌্যা রায়। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পান এবং মেদিনীপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই বরেণ‌্য অভিনেত্রী।

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’