নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০৯:০২ পি.এম
ছবি- সংগৃহীত।
সম্প্রতি ১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার হুমকি দেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং। এবার সেই সুরে সুর মিলিয়ে মাত্র ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে তিনি এ হুমকি দিয়ে বলেন, ‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।’
তৃণমূল কংগ্রেসের এ নেতা আরও বলেন, ‘গতকালকেও আমরা দেখেছি, বিএনপি’র নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। আমি বলেছি, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ওদের ৭ লাখ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করতে পারে।’
প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এ দিন স্পষ্ট হয়ে গেল।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ