নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ১১:২৬ এ.এম
সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার(২১জুন) হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সন্ধ্যা।
জানা গেছে, অভিনেত্রী সন্ধ্যা রায় বুকে অস্বস্তি বোধ করছিলেন। সঙ্গে নাকি শ্বাসকষ্টও ছিল তার। সেই কারণেই কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে। গত সোমবার প্রবীণ অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে শোনা যায়, তার আগের শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেশারের সমস্যা রয়েছে অভিনেত্রীর। উচ্চরক্তচাপ বড় চিন্তার কারণ ছিল। এছাড়া তার ডায়াবেটিস ও রয়েছে।
ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও রক্তসহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় সন্ধ্যা রায়ের। অভিজ্ঞ চিকিৎসকদের একটি তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। শুক্রবার (২১ জুন) অভিনেত্রীকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।
অভিনেত্রী সন্ধ্যা রায়ের জন্মের কিছুদিন পর বাংলাদেশে এসেছিল তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায় ও তার পরিবারের সদস্যরা।
ষাটের দশকে সিনেমার জগতে প্রবেশ করে সন্ধ্যা রায় । ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
ষাটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সংসদ সদস্য হন তিনি। প্রবীণ তারকার বাড়ি ফেরার খবরে ভক্ত-অনুরাগীরা ভীষণ খুশি হয়েছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’