নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ১১:৫৮ এ.এম
ছবি- সংগৃহীত।
যশোর সদরের ডাকাতিয়া গ্রামে সেনা সদস্যদের মারধরে আতিক হাসান সরদার (৩৯) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির আঙিনায় লিচুগাছে বেঁধে মারধরের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ আনা হয় বাড়িতে। তবে নির্যাতনের বিষয়টি স্বীকার না করলেও ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছে যশোর সেনা ক্যাম্পের কর্মকর্তারা।
নিহত হাসানের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে ছাগলের জন্য কাঁঠালের পাতা কিনতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন হাসান। এরপর থেকে তার খোঁজ ছিল না। সন্ধ্যার পর সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইক্রোবাসে করে হাসানকে বাড়িতে নিয়ে আসে। এর পরপরই আসে সেনাবাহিনীর দু’টি গাড়ি।
হাসানের বাবা আব্দুর রাজ্জাক সরদার জানান, ওরা (সেনাবাহিনী) পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকার বিদ্যুৎ চলে যায়। ৪/৫ জন আমার ছেলেকে আমারই উঠোনের লিচু গাছে ঝুলায়। অন্যরা আমাদের দূরে সরিয়ে দেয়। তারপর শুরু করে মারধর। কাঠ দিয়ে পেটাতে থাকে। ছেলের আর্তনাদ সহ্য করতে না পেরে ওর মা মনোয়ারা বেগম ছুটে যায় ছেলের কাছে। তাকেও মেরে দূরে সরিয়ে দেয়া হয়, বৌমা স্বামীকে বাঁচাতে যেয়ে মার খেয়ে ফিরে আসে। বড় পোতাকেও মারে ঠেলে ফেলে দিয়েছে। দীর্ঘক্ষণ মারধরের পর হাসানকে নিয়ে যায় নুরপুর কাসেমের মোড়ে। সেখানেও নাকি মেরেছে। পরে আবার বাড়িতে এনে পেটায়। প্রায় মরা অবস্থায় বৌমার সামনে ছেলেকে ফেলে রেখে যায়।
হাসানের স্ত্রী শান্তা বেগম অভিযোগ করেন, সেনাবাহিনী যখন পিটাচ্ছিল তখন আমি ও বড় ছেলে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। ওরা আমাদেরকেও মেরেছে। রাত সাড়ে ৮টার দিকে আমাকে ডেকে প্রায় মরা অবস্থায় হাসানকে ফেলে রেখে যাওয়ার সময় আমাকে দিয়ে জোরকরে বলায় আমার স্বামীকে সুস্থ অবস্থায় বুঝে পেয়েছি মর্মে ভিডিও করে নেয়। ওরা আমাকেও বলে মাদক উদ্ধার না হলে তোকেও পেটাবো, ছেলেদেরও পেটাবো।
প্রসঙ্গত, নিহত হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে বেশ কয়েক বছর আগে একটি মাদক মামলাও হয়।
কাশিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উজ্জ্বল জানান, নিহত আতিক হাসান যুবদলের কাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
নিহতের চাচাতো ভাই তারেক ও মুকুল জানান, গাড়িগুলো চলে গেলে হাসানকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুই ঘণ্টা চিকিৎসা দেয়ার পর ডাক্তাররা ঢাকা অথবা খুলনা নিতে বলে। আমরা দেরি না করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে রাত ৪টার দিকে মারা যায় হাসান।
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতন্ত শেষে সন্ধ্যায় হাসানের লাশ ডাকাতিয়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে বাদ এশা জানাজা হয়। জানাজায় কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নিহতের বাবা আব্দুর রাজ্জাক সরদার বক্তব্য রাখেন। সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, হাসান দিনমুজুরের কাজ করতো। এলাকাবাসীর কাছে শান্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত। এটা নির্মম হত্যাকাণ্ড।
জানাজায় অংশ নেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সমম্পাদক আব্দুর রাজ্জাক, সদর যুব দলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে যশোর সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর সঞ্চয়ন বড়ুয়া জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তবে নিরাপরাধ কারো ওপর অন্যায়-অত্যাচার চালানো হলে অবশ্যয় বিষয়টি খতিয়ে দেখা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা