সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিরোধীদলীয় নেতা সরকারের ঠিক করে দেওয়া সুস্থ রাজনীতি নয়: তৃণমূল বিএনপি

নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৫ পি.এম

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়  তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেন,  সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন, উপনেতা কে হবেন—সে সিদ্ধান্ত বিরোধী দলের কার্যালয়ে হয় না। সরকারি দলের কার্যালয়ে সেই সিদ্ধান্ত হয়, যা অসুস্থ রাজনীতি।

 তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট উত্তরণে নাজমুল হুদার ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে দলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শমসের মুবিন চৌধুরী বলেন, ‘তথাকথিত বিরোধী দল বলে, আমরা (বিরোধী দল) যেখানে যেখানে নির্বাচন করব, সেখানে নৌকা মার্কার কোনো প্রার্থী দিতে পারবেন না। বিরোধীদলীয় নেতা কে হবেন, উপনেতা কে হবেন, সে সিদ্ধান্ত সেই দলের কার্যালয়ে হয় না। সেটা সরকারি দলের কার্যালয়ে সিদ্ধান্ত হয়। তথাকথিত বিরোধী দলের মধ্যে নতুন একটি ধারা বের হচ্ছে দেখছি, সেটা মার্চে দেখতে পাব কী দাঁড়ায়। এই সবকিছু হচ্ছে অসুস্থ ও সমসাময়িক রাজনীতি।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির যেসব প্রার্থী শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলেন, তাঁদেরকে ধন্যবাদ দেন শমসের মুবিন চৌধুরী। প্রথমবার নির্বাচনে অংশ নিতে গিয়ে তৃণমূল বিএনপি আর্থিক, সাংগঠনিক ও যোগাযোগ প্রতিকূলতার মধ্যে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, হয়ত আপনারা সামগ্রিকভাবে আসনে নির্বাচিত হতে পারেননি। এই প্রার্থীদের মধ্যে যাঁরা একটি কেন্দ্রে বিজয়ী হয়েছেন, সেটা তৃণমূল বিএনপির বিজয়।

তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল এবং তারা অন্য দলের প্রতীক নিয়ে কখনো নির্বাচন করবে না বলেও জানান শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, ‘কোনো দল রাতারাতি বা প্রথমবার নির্বাচন করে ক্ষমতায় যায় না। আগামীকাল, পরশু বা আগামী বছর নয়, আগামী যুগের দিকে তাকাতে হবে। নাজমুল হুদার নীতি–আদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে হলে তৃণমূল বিএনপির সঙ্গে জড়িত থাকবেন। কাজ করে যাবেন। সংসদ সদস্য হলাম কি না, সে কথা চিন্তা কইরেন না। সংসদ সদস্য না হয়েও অনেক কাজ করতে পারবেন।’

এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, আজকে যারা ক্ষমতায় থাকে, তাদের প্রশংসা না করলে সেখানে পোস্ট–পজিশন থাকে না। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যোগ্যতা হলো তোষামোদি করা। তোষামোদি না করতে পারলে আপনি দল থেকে ছিটকে পড়বেন।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান। এ সময় তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীও বক্তব্য দেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’