মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আবারো বিভ্রাট

নবীন নিউজ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ১০:৫৫ এ.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

বিশ্বজুড়ে আবারো প্রযুক্তিগত ত্রুটির মুখোমুখি হয়েছে মেটার জনপ্রিয় ৩ সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এতে বার্তা আদান-প্রদানের সমস্যায় পড়েন বহু ব্যবহারকারী।

বুধবার (৩ এপ্রিল) রাতে হাজার হাজার ব্যবহারকারী এই ৩টি সামাজিক মাধ্যমের বিভ্রাটের কথা জানান। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সমস্যা শুরু হয়।

যুক্তরাজ্যের ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রায় ৮২ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের সমস্যার কথা জানিয়েছে। তবে কয়েক ঘণ্টা পরেই সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যায়।

অন্যদিকে ৭টা ২০ মিনিটের দিকে ৩৭০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। আর ৭টা ২৩ মিনিটে ১৮৪০ ব্যবহারকারী ফেসবুকে সমস্যার কথা রিপোর্ট করেন।

তবে প্রযুক্তিগত সমস্যাটি শুধু যুক্তরাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার মানুষ ইনস্টাগ্রামে সমস্যার সম্মুখীন হয়েছে। আর ২৪০০ মানুষ হোয়াটসঅ্যাপের। এছাড়া ভারতের প্রায় ৩৫০০ ও ব্রাজিলের ৭০০০ ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেন বলে জানিয়েছে ডাউনডিটেক্টর।

তবে কী কারণে এ বিভ্রাট দেখা দিয়েছে তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মেটা।

উল্লেখ, মার্চ মাসের শুরুর দিকেও ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানিয়েছিল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যায়। দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্নের সমস্যার মুখোমুখি হয়েছিল।

সূত্র: বিবিসি

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন