নবীন নিউজ, ডেস্ক ১৯ জুন ২০২৪ ১০:২৯ এ.এম
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের উপর একটি মুদি দোকান দখল, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
নিহত সানোয়ার ফকির ওই গ্রামের বক্স ফকিরের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামের আখের, মতিন, হামিদ গ্রুপের সঙ্গে সায়েম ও মনি গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে।
এ বিষয়ে সায়েম গ্রুপের প্রধান সায়েম ফকির অভিযোগ করে বলেন, আখের একজন সন্ত্রাসী। সে সহ তার গ্রুপের লোকজন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল। এই অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় তারা মাঝে মধ্যে আমাদের লোকজনের উপরে হামলা চালিয়ে মারধর করে আহত করে।
যদিও আখের গ্রুপের লোকজন ঘটনার পর গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার গ্রুপের ৮/১০ জন আহত হয়েছেন। তবে সঠিক কতজন আহত হয়েছে পুলিশ তা জানাতে পারেনি।
এ বিষয়ে গালা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী জানান, সকালে সায়েম গ্রুপের ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর আমি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি শান্ত আছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আসলাম হোসেন মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পালিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন গ্রামে শান্ত পরিবেশ বিরাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ই জুন এই দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনুস আলী নামের এক কিশোর নিহত হয়। এরপর থেকে চর বর্ণিয়া গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি তারা বাড়ি ফিরে আসায় আবারও এই হামলা সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটল।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা