নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৫:২৯ পি.এম
আজ রবিবার যুক্তরাজ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে । মুসলমান সম্প্রাদায়ের প্রধান ধর্মীয় দুই উৎসবের একটি ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে উপভোগ করেছেন বহুজাতিক সংস্কৃতির দেশ যুক্তরাজ্যের জনগণ। কিন্তু এমন খুশির দিনেও নিরানন্দ দিন কাটছে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ওয়ার্কারদের। কারণ নামাজ শেষেই যেতে হবে কাজে। তাই কোনোমতে নামাজ শেষ করে বাসায় এসেই প্রস্তুতি নিতে হচ্ছে কাজে যাওয়ার।
জানা গেছে যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ ও টেকওয়ের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে বাংলাদেশের মালিকানাধীন ৯৫ শতাংশ রেস্টুরেন্ট প্রতি বছর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের দিনে বন্ধ থাকে। কিন্তু একই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকদের ৯৮ শতাংশই মুসলমান।
ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ থাকলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় খোলা রাখা হয়। ফলে রেস্টুরেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিপুল সংখ্যক বাংলাদেশি ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে ঈদের দিন 'বিশ্ব বাবা দিবস' হওয়ায় আগে থেকে যারা ঈদের ছুটি নিয়ে রেখেছিলেন তাদের ছুটিও বাতিল হয়ে গেছে। তাই ঈদের দিনও কাজে যেতে হচ্ছে তাদের।
এ বিষয়ে তাহমিদ আহমদ নামের এক রেস্টুরেন্ট ওয়ার্কার বলেন, 'ঈদের দিনও আমাদের কাজে যেতে হচ্ছে। আমি আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম। কিন্তু আজ বিশ্ব বাবা দিবস হওয়ায় মালিক ছুটি বাতিল করেছেন। তাই বাধ্য হয়ে কাজে যাচ্ছি'।
জাহেদ আহমদ নামের একজন বলেন, ‘বছরে দুটি ঈদ। এই দুই দিন অন্তত রেস্টুরেন্ট বন্ধ রাখা উচিত। যেহেতু যুক্তরাজ্যে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক মুসলিম তাই তাদের কাছে দাবি বছরের দুই ঈদে অন্তত রেস্টুরেন্ট যেনো বন্ধ রাখেন। এতে মনে হয় না ব্যবসায় তেমন কোন নেতিবাচক প্রভাব পড়বে।’
নাবিল আহমদ নামের একজন বলেন, 'ঈদের দিনেও ছুটি পাইনি। ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরবো। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আরকি। আজকেও কাজে যেতে হচ্ছে। তাই নামাজ পড়ে এসেই কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক সংগঠনের নেতা ফরহাদ হোসেন টিপু বলেন, ব্রিটেনে ঈদে সরকারি ছুটি নেই। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করার জন্য কয়েক বছর ধরেই চেষ্টা চলছে। সেই দাবি বাস্তবায়ন হলে রেস্টুরেন্ট মালিকরাও ওই দিন শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হবেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ