নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৪:০৯ পি.এম
সম্প্রতি বলিউড তারকা রাবিনা ট্যান্ডনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দ্রুত গাড়ি চালানো এবং পথযাত্রীদের অসম্মানের অভিযোগ উঠেছিল। তবে সেই ঘটনা বা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, তা জানিয়েছিল মুম্বাই পুলিশ।
এ ঘটনার রেশ ধরে নির্দোষ প্রমাণ হতেই রাস্তায় ভুলভাবে গাড়ি চালানোর যে মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছিল সেই নেটিজেনের বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছেন রাবিনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছিল যে রাবিনা ট্যান্ডনের গাড়ি তার মাকে ধাক্কা দিয়েছে এবং তার সঙ্গে অভিনেত্রীর হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন একথাও বলা হয় সেই ভিডিওতে। মুম্বাই পুলিশ এ ঘটনার তদন্ত করে জানিয়েছে যে এমন কোনো ঘটনা ঘটেনি, রাবিনা ট্যান্ডনের গাড়ি কাউকেই ধাক্কা দেয়নি।
রাবিনা ট্যান্ডনের উকিল সানা রইস খানের মাধ্যমে এই মর্মে সেই নেটিজেনের কাছে মানহানির মামলার কাগজ পাঠানো হয়েছে। ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাবিনা। আর এ মামলায় পুলিশের মাধ্যমে তদন্তে উঠে আসা সমস্ত সত্যের উল্লেখ করা হয়েছে এ নথিতে।
এছাড়াও সেই ব্যক্তি নাকি দাবি করেছেন যে বিগত ৫ জুন ইমেলের মাধ্যমে তাকে রাবিনা ট্যান্ডন অনুরোধ করেছেন যাতে তিনি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিওটি সরিয়ে নেন। সংবাদসূত্রে পাওয়া বিজ্ঞপ্তি অনুসারে, রাবিনা ট্যান্ডন সেই ব্যক্তিকে জানান, তিনি আগের অনুরোধপূর্বক এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি মুছে ফেলতে অস্বীকার করেছেন এবং রাবিনাকে ২৪ ঘণ্টার মধ্যে সেই অনুরোধ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সেই নেটিজেন।
রাবিনা ট্যান্ডনের আইনজীবী সানা রইস খান জানান যে, সম্প্রতি অভিনেত্রীকে একটি মিথ্যা অভিযোগের জালে জড়িয়ে ফেলা হয়েছে। এ ভিডিও যে মিথ্যা তা সিসিটিভি ফুটেজ দেখে প্রমাণ করেছে মুম্বাই পুলিশ। এমনকী এও জানা গিয়েছে যে, কোনো অভিযোগও থানায় দায়ের হয়নি। কেউ আহত হয়নি এ ঘটনায়, অভিনেত্রী মদ্যপ অবস্থাতেও ছিলেন না।
নেটিজেনকে পাঠানো নোটিশে রাবিনা ট্যান্ডন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তার মানহানি করার জন্য মামলা করেছেন এবং তার বিরুদ্ধে ছড়ানো ভিডিও অভিনেত্রীর কাছে খুবই অবমাননাকর এবং মানসিক হেনস্থার কারণ হয়ে উঠেছিল। সেই নেটিজেনের বিরুদ্ধেই রাবিনা ট্যান্ডন এবার ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’