নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৩:৪৮ পি.এম
সংগৃহীত ছবি
নীলফামারীতে পানির স্তর ধরে রাখতে বেশ কয়েকটি নদ-নদী খনন করা হলেও বন্যায় আবারো ভরাট হয়ে গেছে। এখন নদীর বুক চিড়ে আবাদ হচ্ছে হরেক প্রজাতির ফসল। নদীতে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় পানির স্তর নেমে যাচ্ছে গভীরে। এতে জীবন্ত সত্তা ধ্বংস হওয়ার পাশাপাশি জীব-বৈচিত্রে বিরূপ প্রভাব পড়ছে। খননের পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর দুই ধারে ফলজ আর বনজ গাছের চারা গাছ লাগানোর কথা থাকলেও চারা রোপণ করা হয়েছে নামে মাত্র।
বিশেষজ্ঞরা বলছেন, মূল প্রবাহে চাষাবাদ হওয়ার ফলে নদীর বৈশিষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। এতে নদীগুলো দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত নদী বাঁচাতে বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত পরিচর্যা করার পরামর্শ বিশেষজ্ঞদের।
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, খননের পরে নদীগুলোতে পানি নিষ্কাশন ক্ষমতা বাড়ার কারণে বেড়েছে ভাঙন।
জেলার ছোট-বড় প্রায় ২৭টি নদ-নদীর মূলপ্রবাহ বন্ধ করে স্থানীয় কিছু কৃষক করছেন বিভিন্ন ফসলের চাষাবাদ। তবে অধিকাংশ নদীতে চলতি মৌসুমে আবাদ করা হয়েছে বোরো ধান। নদীর মূলপ্রবাহ শুকিয়ে যাওয়ায় চাষাবাদ হচ্ছে বলেও ধারণা অনেকের। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা তো দূরের কথা জলবায়ু পরিবর্তনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তীরবর্তী বাসিন্দাদের।
বুড়িখোড়া নদীর তীরবর্তী বাসিন্দা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, নদী পরিকল্পিতভাবে খনন করা হয়নি। নদীর পলি তুলে দুই ধারে দেওয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে সব পলি আবারো নদীতে পড়ে ভরাট হয়ে গেছে। এখন নদীর মূলপ্রবাহ শুকিয়ে যাওয়ায় পুরো নদীজুড়ে কৃষকরা ধানসহ নানা ধরনের ফসল আবাদ করছেন। এতে জীব-বৈচিত্র চরম হুমকির মুখে পড়ছে।
আরেক বাসিন্দা শাহিন হোসেন বলেন, নদীর খননের পর বাঁধগুলো ভালোভাবে না বাঁধার কারণে আবারো নদী ভরাট হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দুই ধারে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগানোর কথা থাকলে একটি চারাও রোপণ করা হয়নি। নদী খননের আগে দুই ধারে মানুষের অনেক গাছ ছিল তা কেটে ফেলা হয়েছে। এতে জলবায় পরিবর্তনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাবি, জীব-বৈচিত্র রক্ষার্থে নদী আবারো খনন করে দুই ধার ভালো করে বাঁধা হোক। আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দুই ধারে গাছ লাগানো জরুরি।
চারাল কাটা নদীর তীরবর্তী বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আগে নদীতে নানা প্রজাতির মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। নদী খননের পর থেকে দেখা গেছে নদী ভরাট হয়ে গেছে। এখন মানুষ গোসলেরও পানি পায় না। মানুষ ধান আবাদ করছে।
রিভারাইন পিপ্লসের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, নদীর মূলপ্রবাহে চাষাবাদের ফলে স্বাভাবিক বৈশিষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। জীব-বৈচিত্র ধ্বংসের পাশাপাশি নদী হারিয়ে ফেলে পলি অপসারণ ক্ষমতা। পানির স্তর ধরে রাখতে বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত পরিচর্যা করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ১৬৮ কিলোমিটার নদী খননের পরেই বেড়েছে ভাঙন। ফলে কিছু কিছু জায়গায় ভরাটও হয়েছে। মানুষ এসব জায়গায় আবাদ করছে। আবাদ বন্ধ করতে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সূত্র: ডেইলি-বাংলাদেশ
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা