নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ১০:৩১ এ.এম
বরিশাল নগরে মাদক কেনার টাকা চেয়েও না পেয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বরিশাল নগরের বিএম স্কুল রোডে এ ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী এ তথ্য জানিয়েছেন।
ওই কিশোরের নাম মো. রাফি (১৬)। সে বিএম স্কুল রোডের বাসিন্দা মৃত মো. মোতালেবের ছেলে। এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে রাফি।
তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাফির ভগ্নিপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কিনতে বোনের কাছে টাকা চায়। এ নিয়ে ছোট ভাই রেদোয়ানের সঙ্গে তার তর্ক হয়। তখন নিজেকে শেষ করে দেবে বলে হুমকি দিয়ে আম কাটার ছুরি হাতে নেয়। রেদোয়ান বাধা দিতে গেলে ওই ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে রাফি। রেদোয়ানের চিৎকারে সবাই গিয়ে রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক আমানুল্লাহ আল বারী বলেন, ভাইয়ের সঙ্গে তর্ক করে নিজেই নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় রাফি।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা