নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০৫:২৬ পি.এম
বাড়ির আঙ্গিনায় পরীক্ষামূলকভাবে আপেল চারা রোপন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হামিদা খাতুন। দুই বছর আগে এক হাজার চারশো টাকায় চারটি আপেল গাছের চারা কিনে আনেন । তাতেই সফলতা ধরা দেয় তার।
রংপুরের কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামের সহকারী অধ্যাপক আবু রেজার স্ত্রী শিক্ষকতার পাশাপাশি বাড়িতে আপেল বাগানে সময় দেন তিনি। তার মতে, উপজেলায় এটিই প্রথম আপেলের বাগান।
আপেল গাছ আলো, বাতাস পূর্ণ এবং উঁচু জমিতে ভালো হয়। বেলে দো-আঁশ মাটি আদর্শ হলেও অন্য মাটিতেও এটি রোপণ করা যায়। তবে আপেল গাছ কোনোভাবেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না।
হামিদা খাতুন তাই প্রথমে নির্বাচন করেন উচু জায়গা। তারপর গর্ত করে কম্পোষ্ট ও জৈব সার মেশানো হয়। এরপর মাটির সঙ্গে কিছু রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করেন চারা রোপনের জন্য।
তারপর ভারতীয় হরিমন শর্মা ৯৯, ইজরেইলে আন্না, অষ্ট্রেলি সুইট টপিক, যুক্তরাষ্ট্রে গোল্ডেন ডোরমেড জাতের এই ৪টি চারা সংগ্রহ করেন তিনি। চলতি মৌসুমেই চারা গাছে ফুল আসতে শুরু করে। গোল্ডেন ডোরমেড জাতের গাছটিতে মাত্র ২টি ফল ধরে। প্রত্যন্ত অঞ্চলে আপেল বাগানের কথা শুনে বাগান দেখতে আসেন অনেকেই।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, সাধারণত আপেল শীত প্রধান দেশে চাষ করা হয়। এ কারণে এদেশ আপেল চাষের উপযোগী নয়। এর বিপরীতে স্কুল শিক্ষিকার এ সাফল্য হয়তো নতুন করে আশার আলো দেখাচ্ছে।
হামিদা খাতুনের বাগানে আপেলের পাশাপাশি মালটা, ডালিম, বেদানা, লিচু, বড়ই, আম, আলু বোখারাসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা