সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কুয়েতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪৯জন 

নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০২:৫২ পি.এম

ফাইল ছবি

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি ছয় তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৪০ জনই ভারতীয়। আহত আরও অর্ধশতাধিক।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুনার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ব্যবহৃত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনটির সমস্ত ফ্লোরে ড্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। অন্যরা প্রচন্ড ধোঁয়ায় দমবন্ধ এবং আগুনে দগ্ধ হয়ে মারা যান।

ভবনটিতে মূলত ভারতীয়রাই বসবাস করতেন। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নির্মাণকর্মী-বিভিন্ন পেশার প্রায় ১৯৫ জন মানুষ সেখানে থাকতেন। যখন আগুন লাগে তখন অনেকেই ঘুমাচ্ছিলেন।

কুয়েত টাইমস জানিয়েছে, ভারতীয় ছাড়া পাকিস্তান, নেপাল, মিশর ও ফিলিপাইন থেকে আসা শ্রমিকরা মারা গেছেন।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, অগ্নিকাÐে আহত প্রায় ৫০ জনকে নিকটবর্তী আল-আদান, ফারওয়ানিয়া, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কুয়েতের আমির শেখ আল-আহমেদ-আল-জাবের আল-সাবাহ এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বাড়ির মালিক, তত্ত¡াবধায়ক ও কোম্পানির মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরই শোকপ্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি পর্যালোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব বিনয় কাটরার সঙ্গে বুধবার রাতেই বাসভবনে জরুরি বৈঠকে বসেন মোদি। এছাড়া নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

নিহতদের মধ্যে অনেকে কেরালার বাসিন্দা বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহার সঙ্গে কথা বলেন।

জয়শঙ্কর জানান, কুয়েতের সরকার যাবতীয় সাহায্য ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া নিহত ভারতীয়দের মরদেহ যাতে দেশে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাও করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির নির্দেশে তিনি অবিলম্বে কুয়েত যাচ্ছেন। সেখানে আহত ভারতীয়দের সুচিকিৎসা নিশ্চিত করবেন তিনি।

কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা হাসপাতালে আহত ভারতীয় শ্রমিকদের দেখতে যান এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য একটি হেল্পলাইনও স্থাপন করেছে দূতাবাস।

সূত্র: নিউজ১৮

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ