নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৮ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার কলকাতা বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
জানা গেছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে যায় বিমানবন্দরে থাকা লোকজন।
তবে আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা শুরু করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। কিন্তু তাদের কাজ শুরুর আগেই বিমানবন্দরের কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন।
তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ