নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৮:৫৫ এ.এম
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু প্রদেশের কারতালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক। মঙ্গলবার (২১ জানুয়ারি) তুরস্ক কতৃপক্ষ এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে আগুন থেকে বাঁচার চেষ্টা করে। ফুটেজে জানালাগুলো থেকে বিছানার চাদর ঝুলতেও দেখা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন। অগ্নিনির্বাপণকর্মীরা ১২ তলা ভবনটির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন।
বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে তুরস্ক সময় ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি ওই রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।
দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ