নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ১০:৫১ এ.এম
ঢাকাই সিনেমার অতি পরিচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবনে কোথায় কীভাবে সময় কাটান, তা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। এ জন্য তার অধিকাংশ খবরের খোঁজ পাওয়া যায় ফেসবুক-ইনস্টাগ্রাম থেকেই। তাই ক্যারিয়ারের চেয়ে সবসময় ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থেকেছেন পরীমনি। এতে অনেক ক্ষেত্রে নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় অভিনেত্রীকে নিয়ে।
তবে এসবের কোনোকিছুকেই কখনো তোয়াক্কা করেননি পরীমনি। সবসময় চলেছেন নিজের মত করে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সাজিয়েছেন নতুন সংসার জীবন। নিজের জীবনধারায় আগের চেয়ে কিছুটা পরিবর্তন আনলেও ফের চলে আসলেন আলোচনায়।
বুধবার(১২জুন) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পরী। ওই ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ধূসর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরীমনি। এ সময় পাশ থেকে ভিডিও ধারণ করছিলেন আরেকজন। গাড়ি চালানোর সময় পরীমনি ক্যামেরার সামনে লীলায়িত ভঙ্গির চাহনি দেন এবং চোখ মারেন। ভিডিওতে এক পর্যায়ে পরীকে গানের তালে শরীর ঝাঁকাতে দেখা যায়। পরে ক্যামেরার সামনে এসে ভিডিওধারীসহ বাকি সব গাড়ি আরোহীকেও ছন্দতালে মাতোয়ারা হতে দেখা যায়।
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেশ সমালোচনায় পড়েন পরীমনি। অনেক নেটিজেনের মন্তব্য, নায়িকা শবনম বুবলির গাড়ি চালানোর দৃশ্যকে অনুকরণ করেছেন পরী। একজন লিখেছেন, ‘আপু ভালো করে ড্রাইভ করুন, হাত ছেড়ে নাচবেন না, এক্সিডেন্ট হয়ে যাবে তো।’ কারো মন্তব্য, ‘মা হওয়ার পর কোনো পরিবর্তন নেই, যেই লাউ সেই কদু।’
তবে ঘর-সংসার, সন্তানাদিকে নিয়ে ব্যস্ত থাকলেও আবার আগের রূপ-ছন্দে ফেরার চেষ্টা করছেন পরী। এর আগে মঙ্গলবার(১১জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। এরপরই বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেছে অভিনেত্রীকে।
বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন পরীমনি। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’