নবীন নিউজ, ডেস্ক ১২ জুন ২০২৪ ০১:১১ পি.এম
সিরিয়ার এজাজ শহরে একটি মসজিদের উদ্বোধনে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মসজিদটি ৪০ জন হাফেজে কোরআনের বিয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
একটি ভিডিও প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, সিরিয়ার এজাজ শহরে অভিনব এই ঘটনাটি ঘটেছে। নান্দনিক ওই মসজিদের নাম জামে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। মসজিদটির উদ্বোধন উপলক্ষে অভিনব ও চমৎকার এ আয়োজনটি করে মানবাধিকার সংস্থা ‘ইকরা’।
৪০ জন হাফেজের মধ্যে একজন হলো আয়মান হাজ মুস্তফা। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিয়ে আল্লাহর রাসুলের (সা.) একটি সুন্নত। এটি যুবকদের প্রতি রাসুলের ওসিয়তও বটে। নবিজির সুন্নত বাস্তবায়ন করতে পেরে আজ খুব ভালো লাগছে এবং অনেক আনন্দ অনুভব করছি।
হামজা বারবুরি নামের আরেক হাফেজ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একইসঙ্গে শুকরিয়া আদায় করছি, যারা আমাদের বিয়ের কার্যক্রমকে সহজ করার ব্যবস্থা করেছেন তাদের।
অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক একজন হাফেজকে প্রশ্ন করেন, এটাই কি আপনার প্রথম এবং শেষ বিয়ে? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই প্রথম। কিন্তু...।’ এরপরই মুচকি হাসি দেন তিনি।
উদ্বোধন উপলক্ষে মসজিদ ও এর চত্বর নান্দনিকভাবে সাজানো হয়। এ সময় হাফেজরা ঘোড়ায় চড়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে বিবাহ উদযাপন করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নববিবাহিতদের বরণ করে নেওয়া হয়।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?