নবীন নিউজ, ডেস্ক ১১ জুন ২০২৪ ০৪:১৬ পি.এম
সিনেমা থেকে দূরে অবস্থান করছেন চিত্রনায়িকা সিমলা। মাঝে অবশ্য ক্ষমতাসীন দলের হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এবার মামলার হুমকি দিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এই নায়িকা। ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন সিমলা। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে সিমলার জীবনের এক অধ্যায়ের মিলের আভাস পাওয়া গেছে।
এবার নায়িকা বললেন, আমি সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্যপ্রমাণ জোগাড় করে রেখেছি আমি।
সিমলার জীবনের গল্পে ‘ময়ূরাক্ষী’ নির্মিত কি না- এমন প্রশ্নে রাশিদ পলাশ বলেন, সিমলা আপাকে সিনেমাটি দেখার জন্য আহ্বান করছি। যদি আপনি সিনেমা দেখার পর মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন- আমরা তার জন্য প্রস্তুত আছি।
এদিকে এক গণমাধ্যমকে জানানো হয়েছে , নায়িকা সিমলার ব্যক্তিজীবনের গল্পই তুলে ধরা হবে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। যেখানে দেখানো হবে ২০১৮ সালের ৩ মার্চ নারায়ণগঞ্জের পলাশ আহমেদ নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একই বছরের ৬ নভেম্বর ১০ মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সংসার জীবনের এ জটিলতা ও সিমলার ব্যক্তিজীবন নিয়েই এ সিনেমা।
আরও জানা যায়, নির্মাতা পলাশ ও সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ দুজনই ভালো বন্ধু। গল্পের ক্ষেত্রে নির্মাতাকে তিনিই সহযোগিতা করেছিলেন। সিনেমায় সিমলার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এর আগে সিমলার সাবেক স্বামীর নামে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অভিযোগ ওঠে। তখন ৮ মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ নিহত হন। তখন দুজনের বিয়ে বিচ্ছেদের বিষয়টি সামনে আসে।
সিনেমায় ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’