নবীন নিউজ ডেস্ক ১১ জুন ২০২৪ ০১:২৮ পি.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। তবে সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকাকোলা বাংলাদেশ। আর তা নিয়ে যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
নতুন করে কোক বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। সেইসঙ্গে এই বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাক দিচ্ছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোকাকোলা বয়কটের পাশাপাশি এই অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।
অভিনেতা জীবন ও শিমুলের ছবি পোস্ট করে ফয়সাল শেখ আলফি নামের এক ব্যক্তি লিখেছেন, শুধু কোকাকোলা নয় আজকে থেকে এদেরকেও বয়কট করলাম।
অভিনেতা জীবন, শিমুল ও সেন্টুর ছবি পোস্ট করে দেওয়ান শহিদুল নামের এক ব্যক্তি লিখেছেন, কোকাকোলার সাথে সাথে নেতানিয়াহুর রুহানি সন্তানদের বয়কট করুন।’
সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বয়কট’ আবারো যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুবসমাজ দের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। আবার বিনোদনের জায়গায় ও তারাই কেন আমাদের পছন্দ হবে।
মুহাম্মদ আবু বাক্কার নামে একজন পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম। তবে তার টিম-মেট দের এই ধরনের বিজ্ঞানের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বারকে বয়কট ঘোষণা করলাম।
এদিকে বিজ্ঞাপনটিতে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। যার ফলশ্রুতিতে অনেকেই এই নির্মাতাকে নানা মন্তব্য করছেন। তবে অমি জানালেন ভিন্ন কথা।
অমি জানান, বিজ্ঞাপনের দুই শিল্পীকে দেখে অনেকেই মনে করছেন এটি আমি নির্মাণ করেছি। এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে আমি জানতামও না। প্রচারের পরে জানতে পেরেছি। অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন।
বিষয়টি নিয়ে অমি নিজেই ফেসবুকে লিখেছেন, আমি কখনও বিজ্ঞাপন বানাইনি, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাব।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’