শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘মহারাজ’ ও ‘ভাগ্যরাজকে’ কিনলেই এসি-মোটরসাইকেল ফ্রি!

নবীন নিউজ ডেস্ক ১১ জুন ২০২৪ ১১:২০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

একটি কিনলে একটি ফ্রি। এমন বিজ্ঞাপন তো দেখাই যায়। এমন অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। তেমনি এদিকে গরু কিনলেই এসি ও মোটরসাইকেল ফ্রি। এমন লোভনীয় অফার দিয়েই গরু দাম হাঁকাচ্ছেন দুই খামারি। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় কোরবানির বাজারে বিশালাকার ষাঁড় ‘মহারাজ’ ও ‘ভাগ্যরাজকে’ নিয়ে দুই গ্রামীণ কৃষক নেমেছেন পুরস্কারের প্রতিযোগিতায়। তাদের ষাঁড় কিনলেই ক্রেতা পুরস্কার হিসেবে পাবেন এসি ও মোটরসাইকেল। 

উপজেলার বহুলবাড়িয়া ও খালিয়ায় প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা ‘মহারাজ’ ও ‘ভাগ্যরাজের’ ওজন ৩০ ও ৪০ মণ, ষাঁড় দুটির দাম হাঁকা হচ্ছে ২০ ও ২৫ লাখ টাকা।

সরেজমিনে বহুলবাড়িয়া গ্রামে জীবন বিশ্বাস ও মাধবীলতা বিশ্বাসের বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিন সেখানে বিশালাকার ‘মহারাজকে’ দেখতে ভিড় করছেন অনেক মানুষ। মাঝেমধ্যে ষাঁড়টি উঠানে বের করতে হলে কমপক্ষে ৫ জন লোকের সহায়তার প্রয়োজন হয়। ৬ ফিট উচ্চতা ও ১৪ ফিট লম্বা কালো রঙের বিশালদেহী ‘মহারাজের’ চলাফেরায় রাজকীয় ভঙ্গি। গোয়াল ঘর থেকে ‘মহারাজকে’ বের করতে রীতিমত ঘাম ঝরাতে হয় মালিকপক্ষকে। এবারের কোরবানির বাজারে ইতিমধ্যে ৩০ মণে ওজনের মহারাজের নাম ছড়িয়ে পড়েছে চারদিকে।

খামারি জীবন বিশ্বাস বলেন, ‘সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ঘাস, খৈল, ভুষি, খড় খাইয়ে বড় করা হয়েছে ‘মহারাজকে’। কোনো ক্রেতা ৩০ মণের এই মহারাজকে যদি ২০ লাখ টাকায় ক্রয় করেন, তবে তাকে একটি দুই টনের এসি উপহার দেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে মাগুরাসহ দেশের বিভিন্নস্থান থেকে ষাঁড়টি দেখতে ক্রেতা আসছেন তার বাড়িতে, তবে আশানুরূপ মূল্য না পাওয়ায় ষাঁড়টি এখনও বিক্রি করেননি।

অন্যদিকে পার্শ্ববর্তী খালিয়া গ্রামে কৃষক মোফাজ্জল হোসেন তার গোয়ালে দেশি পদ্ধতিতে লালন করেছেন ৪০ মণ ওজনের ‘ভাগ্যরাজকে’। জন্মের পর থেকে চার গাভীর দুধ খেয়ে বড় হওয়ায় ওই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘ভাগ্যরাজ’।
 
খামারি মোফাজ্জল হোসেন বলেন, দেশীয় পদ্ধতিতে বড় করে তোলা ১৬০০ কেজি ওজনের ভাগ্যরাজকে ২৫ লাখ টাকায় যে কিনবে তাকে ১৫০ সিসি একটি নতুন পালসার মোটরসাইকেল পুরস্কার দেয়া হবে।

খামারি ও স্থানীয়দের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বিশালাকার মহারাজ ও ভাগ্যরাজ কোরবানির বাজারে ভালো মূল্যে বিক্রি হবে। তাদের সবার মুখে শোনা গেছে ষাঁড় দুটির সুখ্যাতি। গ্রামের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতে এ ধরনের পশু পালন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা তাদের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস জানান, কোরবানিকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্বল্প খরচে দানাদার খাবারের বিপরীতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে এ ধরনের গরু মোটাতাজাকরণ কৃষকের অর্থনীতি আরও মজবুত করবে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কৃষকদের এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
 
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, মাগুরায় এ বছর কোরবানি উপলক্ষে খামারে ২ হাজার ৩৯২টি ষাঁড়, ৬৬৫টি বলদ ও ৮ হাজার ৪৭৭টি গাভী মোটাতাজা করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী জেলায় এ বছর মহিষ, ছাগল ও ভেড়াসহ ৯২ হাজার ৮৯১টি কোরবানিযোগ্য পশু হিসেবে তালিকাভুক্ত হয়েছে। জেলার চাহিদা হিসেবে ৬৯ হাজার ৬৭৮টি বিক্রির পরও ২৩ হাজার ২২৩টি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে; যা দেশের অন্যত্র বিক্রি করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা