নবীন নিউজ ডেস্ক ০৫ জানু ২০২৫ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয় সরণি এলাকার মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজলের ছোট ভাই মো. জয় বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কাওরান বাজারে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো বলেন, তার ভাই একটি বেসরকারি কম্পানিতে চাকরি করত।
তাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। বাবার নাম মৃত মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে তার ভাই থাকেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন