নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৭:৩৭ পি.এম
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরেহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার প্রান্ত বিশ্বাস (২২) ও তার ভগ্নিপতি বাধন দাস (২৭)।
রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মধুখালী উপজেলার ছকরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশ সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে এবং দুই সদস্যকে মারধর করে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিত স্বাভাবিক হয়। এতে এটিএসআই আনোয়ার হোসেন ও সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে আর মোটরসাইকেলটি মাগুরার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে প্রায় ২০০ গজ দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলে দুইজনই প্রাণ হারায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাঁধা দেন। এসময় লাশ প্যাকেট করতে গেলে দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সেখানে পুলিশের চেক পোস্ট ছিল, পুলিশ মোটরসাইকেলটি থামার নির্দেশ দিলেও তারা না থেমে ডানে চেপে পালাতে গিয়ে বাসের নিচে চলে যায়। তাদের দাবি, পুলিশের গাফিলতিতেই দুর্ঘটনা হয়েছে।
তবে বিষয়টি সত্য নয় বলে জানান ওসি সালাউদ্দিন জানান। তিনি বলেন, ওই এলাকা থেকে বেশ দূরে ছিল চেকপোস্ট। পুলিশ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে আসে। স্থানীয়রা কেন এমন অভিযোগ করছেন বা পুলিশের ওপর ক্ষিপ্ত হচ্ছেন তা বোধগম্য নয়।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা