নবীন নিউজ ডেস্ক ১০ জুন ২০২৪ ১১:১৫ এ.এম
সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র কোরবানি ঈদে নজর কাড়ছে জেলার সবচেয়ে বড় গরু ২৫ মণের ১২ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার ‘প্রিন্স মামুন’। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউপির মাথাভাঙ্গা এলাকার আয়উব আলী বেপারী তার খামারে দুই বছর ধরে ‘প্রিন্স মামুন’নামে এই গরুটি লালন পালন করছেন।
গরুটির নাম রাখা হয়েছে টিকটকার প্রিন্স মামুনের নামের সঙ্গে মিল রেখে। যার ওজন প্রাণ ২৫ মণ।
স্থানীয়দের দাবি, ‘প্রিন্স মামুন’ নামের গরুটি জেলার সবচেয়ে বড় গরু। তাই প্রতিদিনেই বিশাল দেহির গরুটি দেখতে আয়উব আলী বেপারীর খামারে ভিড় করছেন ক্রেতারা। সবার নজর কাড়ছে গরুটি।
প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়া ১২ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার ‘প্রিন্স মামুন’ শান্ত স্বভারের। প্রতিদিন তিন বেলায় প্রায় ২৫ কেজি খাবার খেয়ে থাকে গরুটি। খড়, খৈল, ঘাস ও ভুসি গরুটির পছন্দের খাবার।
আয়উব আলী বেপারীর খামারের বড় হওয়া প্রিন্স মামুন নামের গরুটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।
জেলার শিবচর থেকে আসা একজন ক্রেতা বলেন, কুচকুচে কালো-সাদা রঙের গরুটি দেখে ভালোই লেগেছে। সাধ্যের মধ্যে হলে পরিবারের সবার সঙ্গে কথা বলে আ গরুটি কোরবানির জন্য নেয়ার চেষ্টা করব।
আয়উব আলী বেপারীর ছোটভাই শামীম হোসেন বেপারী বলেন, দীর্ঘ দুই বছর ধরে সন্তানে মতো আদর যত্ন করে বড় করে তুলছি গরুটিকে। সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে গরুটিকে লালন পালন করা হয়েছে। ক্রেতারা আসনছে, দামও বলছে। হয়তো কোরবানির আগেই বিক্রি হয়ে যাবে।
গরুর মালিক আয়উব আলী বেপারী বলেন, পরিবারের সবাই পরম যত্নে লালনপালন করছি প্রিন্স মামুনকে। বিশেষ করে ছোটভাই শামীম হোসেন বেপারীও যথেষ্ট শ্রম দিচ্ছে। ছুটিতে আসা আরেক ভাই সিঙ্গাপুর প্রবাসী লালন হাসানও গরুটির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুটিকে ভাইরাল করতেই ‘প্রিন্স মামুন’ রাখা হয়েছে। আশা করি ভালো দামেই গরুটি বিক্রি হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা