নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৪:২৯ পি.এম
“করিনা আমাকে উপেক্ষা করে সেটা নিয়ে সমস্যা আছে আমার,” বললেন প্রীতি জিন্তা। “আমার মনে হয় প্রীতি বড় বেশি কথা বলে,” পাল্টা জবাব রানি মুখোপাধ্যায়ের।
‘কল হো না হো’ ছবির জন্য প্রিয় বন্ধু কারিনা কাপুরের কাছে ছুটে ছিলেন পরিচালক কর্ণ জোহর। কিন্তু সিনেমার জন্য শাহরুখের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন এই অভিনেত্রী। হতাশ কর্ণ তখন বিকল্প অভিনেত্রী হিসাবে প্রীতি জ়িন্তার কথা ভাবেন। সিদ্ধান্ত অনুযায়ী, ‘নয়না’ চরিত্রে অভিনয় করেন প্রীতি। কিন্তু ঠোকাঠুকির চোরা স্রোত বয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।
‘কফি উইথ কর্ণ’ শোয়ের একটি পর্বে কারিনা কাপুর ও রানি মুখোপাধ্যায় অতিথি হয়ে আসেন। সেখানে কর্ণ প্রীতির একটি পুরনো ভিডিও দেখান। সেই ভিডিওতে কারিনার উদ্দেশে প্রীতি বলেছিলেন, “আমার ওকে নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ও যেভাবে আমাকে উপেক্ষা করে, সেটা নিয়ে সমস্যা আছে আমার।”
প্রীতি আরও জানিয়েছিলেন, শুধু মাত্র কর্ণের সামনেই কারিনা তাঁকে হাই-হ্যালো বলেন। একই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাঁরা, তাই মনোমালিন্য সরিয়ে মিলেমিশে থাকার আহ্বান জানান প্রীতি।
ভিডিও দেখার পরে করিনার তরিফে কোনও প্রতিক্রিয়া না এলেও, রানি একহাত নিয়েছিলেন প্রীতিকে। বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রীতি বড় বেশি কথা বলে। ওর একটু কম কথা বলা উচিত। সব বিষয়ে ও মতামত দিতে চায়। এই অভ্যাস বদলানো জরুরি। তা ছাড়া প্রীতি সত্যিই দারুণ।’
‘কল হো না হো’ ছবিতে প্রীতিকে কাস্ট করার পরে কর্ণ ও কারিনার কথা বন্ধ ছিল প্রায় নয় মাস। ২০০০ সালের গোড়ার দিকে নিউইয়র্কে যশ জোহরের চিকিৎসার সময় পুনরায় যোগাযোগ হয় তাঁদের। বর্তমানে প্রীতি ও কারিনার মধ্যেও কোনও বাদানুবাদ নেই।
সম্প্রতি কারিনা অভিনীত ‘ক্রু’ ছবি দেখে প্রশংসায় মজেছিলেন প্রীতি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’