মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিশ্বের মানচিত্র বদলে যাবে যে যুদ্ধে

নবীন নিউজ, ডেস্ক ০৮ জুন ২০২৪ ১২:২৯ পি.এম

সংগৃহীত

বিশ্বজুড়ে গেল দশক থেকেই বাড়তে শুরু করে পরাশক্তিগুলোর মধ্যকার সামরিক উত্তেজনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে একপ্রকার সরাসরি যুদ্ধে নেমেছে ।

ইউরোপজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই গত বছর শুরু হওয়া গাজা যুদ্ধ বৈশ্বিক সংঘাতের ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে বহুগুণে। এর মধ্যেই ইঙ্গিত দিচ্ছে আরেক যুদ্ধ, যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ার মানচিত্র।

ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান উপদ্বীপ দখলকে কেন্দ্র করে চীন যদি কোনো যুদ্ধ শুরু করে তাহলে তার বৈশ্বিক পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ব্যাপক আকার ধারণ করবে।

বৃহস্পতিবার (৬জুন) এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কেভিন রুড। অস্ট্রেলিয়ার দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন কেভিন রুড। এ যুদ্ধের ফলে বিশ্ব পুরোপুরি বদলে ভিন্ন রূপধারণ করতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

কেভিন জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই মাসে ৭১ বছরে পা দিয়েছেন। তাইওয়ানের সঙ্গে চীনের চূড়ান্ত জাতীয় ঐক্য অর্জন করতে চাইলে তিনি সম্ভবত পরবর্তী দশকে কাজ করবেন। বয়স ৮০ বছর হওয়ার আগেই তিনি সেটা করতে পারেন। এ সময় সাম্প্রতিক মহড়ার ধরনসহ চীনের সামরিক ইঙ্গিত উপেক্ষা করা বোকামি হবে বলে জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার ওপর চীনের কার্যক্রম নির্ভর করবে।

সাবেক এ অজি প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রও স্বীকার করেছে যে চীন যদি তাইওয়ান দখলে সফল হয় তাহলে এটি মার্কিন বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে মার্কিন জোটের ওপর যে নির্ভরতা তার ওপর গভীর ও সম্ভাব্য অপরিবর্তনীয় প্রভাব ফেলবে।

তিনি বলেন, তাইওয়ান ঘিরে ভবিষ্যৎ সামরিক সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র, চীন ও তাইওয়ানের অভিন্ন স্বার্থ রয়েছে। এই যুদ্ধের অর্থনৈতিক খরচ, অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব ও অজানা ভূ-কৌশলগত যে পরিণতি হবে তার মাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা যায়নি। যুদ্ধে যে দেশই জয়ী হোক না কেন তারপর বিশ্ব পুরোপুরি পাল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চীন। এই দ্বীপটিকে নিজেদের দখলে নিতে প্রয়োজনে বলপ্রয়োগের হুমকি দিয়ে রেখেছে বেইজিং। তবে তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবিতে তীব্র আপত্তি রয়েছে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটির। তাইওয়ান সরকারের দাবি, শুধু এই দ্বীপের নাগরিকরাই তাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারবেন।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তারপরও তাদের প্রধান নিরাপত্তা অংশীদার ওয়াশিংটন। দ্বীপ দেশটিতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে আমেরিকা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ