নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০২:৪৪ পি.এম
টয়োটার সাতটি গাড়ির মডেলের সার্টিফিকেশন পরীক্ষায় প্রতারণামূলক পরীক্ষা চালানোর প্রমাণ পাওয়ায় জাপানে টয়োটা মোটর কর্পোরেশনের করোলা ফিল্ডার, করোলা অ্যাক্সিও এবং ইয়ারিস ক্রসের উৎপাদন ও বিক্রি স্থগিত করা হয়৷
যানবাহন পরীক্ষায় প্রতারণার জন্য সোমবার (৩ জুন) ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকিও টয়োডা। কিন্তু মন্ত্রণালয় টয়োটা, মাজদা এবং ইয়ামাহাকে কিছু গাড়ির চালান স্থগিত করার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৪ জুন) টয়োটার কেন্দ্রীয় আইচি প্রিফেকচার সদর দপ্তরে পরিদর্শনে গিয়েছে মন্ত্রণালয়ের সদস্যরা।
গত বছর টয়োটার ডাইহাতসু কমপ্যাক্ট কার ইউনিটে একটি নিরাপত্তা পরীক্ষার কেলেঙ্কারির পরে জাপানের পরিবহণ মন্ত্রণালয় জানুয়ারিতে অটোমেকারদের সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনগুলো পর্যালোচনা করতে বলেছিল। এতে টয়োটা এবং মাজদার পরিবহণ সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনে সমস্যা ধরা পরে।
হোন্ডা, সুজুকি এবং ইয়ামাহা মোটরও তাদের আবেদনে অনিয়ম করেছে বলে জানা গেছে।
জাপানের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটার প্রতারণামূলক পরীক্ষার মধ্যে রয়েছে ক্র্যাশ পরীক্ষায় পুরোনো বা অপর্যাপ্ত ডেটা (তথ্য) ব্যবহার করা, ভুলভাবে এয়ারব্যাগ ও পিছনের-সিটের পরীক্ষা করা এবং ইঞ্জিন এর ক্ষমতা নির্ধারণে মিথ্যা পরীক্ষা করা।
প্রতারণামূলক পরীক্ষা চালানোর প্রমাণ পাওয়ায় জাপানে টয়োটা মোটর কর্পোরেশনের করোলা ফিল্ডার, করোলা অ্যাক্সিও এবং ইয়ারিস ক্রসের উৎপাদন ও বিক্রি স্থগিত করা হয়৷
টয়োটা ২০১৪, ২০১৫ এবং ২০২০ সালের মধ্যে পরিচালিত ছয়টি পরীক্ষায় ভুল থাকার কথা স্বীকার করেছে। উদাহরণস্বরূপ, সংঘর্ষের ক্ষয়ক্ষতি উভয় দিকে পরীক্ষা করার পরিবর্তে একটি বনেটের শুধু এক পাশে পরীক্ষা করা হয়েছিল। কিছু পরীক্ষা নির্ধারিত সরকারি মান পূরণ করেনি।
টয়োটা এখনও নির্দিষ্ট মডেলের জ্বালানি দক্ষতা এবং নির্গমন সমস্যা তদন্ত করে দেখছে যার ফলাফল জুনের শেষে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জানিয়েছে, রাস্তায় ব্যবহৃত করোলা সাবকমপ্যাক্ট এবং লেক্সাস এর মতো বিলাসবহুল গাড়ির নিরাপত্তাকে এরকম ভুল পরীক্ষা কোন প্রভাবিত করবে না।
গাড়ির মডেলের সার্টিফিকেশন পরীক্ষায় প্রতারণার অভিযোগ আসার পর টয়োটার শেয়ার ১.৮ শতাংশ কমেছে। অন্যদিকে মাজদার শেয়ার কমেছে ৩.৩ শতাংশ।
এ ঘটনায় টয়োটার বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টা সংস্থাগুলো অংশীজনদের টয়োডাকে চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত না করার পরামর্শ দিয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ