নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ১২:৪৬ পি.এম
মায়ের মুখ থেকে পড়া শুনে মুখস্থ করে এসএসসিতে জিপিএ ৪.৬১ পেয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজুল।
রোববার (১২ মে) দুপুরে ফল প্রকাশের পর ইমতিয়াজুলের পাস করার খবরে মা-বাবাসহ বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও খুশি।
মায়ের সহযোগিতায় বাসায় চলে ইমতিয়াজুল ইসলামের নিয়মিত পড়াশোনা, ইচ্ছে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, সে জন্য বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে, তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় নানা ধরনের অসুবিধায় বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে চলে যায় ইমতিয়াজুল ইসলাম। পরে একজন শ্রæতিলেখক দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ৪.৬১ পেয়েছে।
ইমতিয়াজুল ইসলামের মা রোজি আক্তার বলেন, আমার ছেলে ইমতিয়াজুল লেখাপড়ায় অত্যন্ত মেধাবী, চোখে দেখতে না পেলেও সে মনের চোখ দিয়ে সব দেখে। আর সে ঘরের অনেক কাজ করার পাশাপাশি কম্পিউটার পরিচালনা করতে পারে দ্রæত। সন্তানের এমন অসহায়ত্ব দেখে কষ্ট লাগলেও এবারের এসএসসি পরীক্ষায় তার ভালো রেজাল্ট আমাদের অনুপ্রাণিত করেছে আশার সঞ্চার জুগিয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী ইমতিয়াজুল ইসলাম বলেন, আমি পবিত্র কুরআন শরীফে ৩০ পারা মুখস্থ করেছি। পাশাপাশি নিজেকে দেশের বোঝা হিসেবে না রেখে চেয়েছি উচ্চ শিক্ষা নিতে। তবে চোখ নষ্ট হওয়ায় আমাকে বান্দরবানে কোনো বিদ্যালয়ে ভর্তি পর্যন্ত হতে দেয়া হয়নি। পরে আমার মায়ের অনুরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় আমাকে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে সুযোগ দেয়। আর আমি আমার প্রচেষ্টায় এবারের এসএসসি পাস করেছি এবং সামনে আরও এগিয়ে যাবো উচ্চ শিক্ষার লক্ষ্য নিয়ে।
আগামীতে কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের সেবা করতে এবং প্রতিষ্ঠিত হতে বিত্তবানদের সহায়তার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের আরও সরকারি সহযোগিতা বাড়াতে আহবান জানান ইমতিয়াজুল ইসলাম।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?