নবীন নিউজ, ডেস্ক ০২ জুন ২০২৪ ১২:৪৬ পি.এম
সমুদ্রপথে সুদান থেকে সৌদি আরব পৌঁছেছে হজযাত্রীদের প্রথম কাফেলা। গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছে। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাঁদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত ৪৭ হাজার ৯৮৫ জন ১২১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন।
সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, এবারের হজে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯৫৮ জন পৌঁছেছেন। গত ২৬ মে পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রপথ হয়ে তাঁরা দেশটিতে পৌঁছেন।
সৌদি আররেব বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপথে হজযাত্রীদের আগমন ও প্রস্থান সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে পণ্য পরিবহন ও হজযাত্রীদের নিরাপদ আগমন করতে এ উদ্যোগ নেওয়া হয়।
এরমধ্যে আকাশপথে পাঁচ লাখ ২৩ হাজার ৭২৯ জন সৌদি আরব গিয়েছেন। আর স্থলপথে ৯ হাজার ২১০ জন এবং সমুদ্রপথে ১৯ জন দেশটিতে প্রবেশ করেন।
গত ৯ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
সূত্র: আরব নিউজ
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?