নবীন নিউজ, ডেস্ক ০১ জুন ২০২৪ ০১:৩৮ পি.এম
যুগ যুগ ধরেই সুগন্ধির ব্যবহার বেড়েই চলেছে। সুগন্ধি আপনার মন, রুচিবোধ ও ব্যক্তিত্বকে প্রকাশ করে।
নামিদামি ব্র্যান্ডের পারফিউম সংগ্রহে রাখা অনেকের শখ। বিশেষ করে যারা তারকাদের লাইফস্টাইল অনুসরণ করেন, তারা অনেকেই জানতে আগ্রহী তাদের প্রিয় তারকারা কোন পারফিউম ব্যবহার করেন। তাই আজকে বিখ্যাত তারকাদের ব্যবহার করা পারফিউম ব্র্যান্ড সম্পর্কে জানাবো।
শাহরুখ খানের প্রিয় ডানহিল অ্যান্ড ডিপটিকো
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন—তিনি একটি নয়, দুই ধরনের পারফিউম একত্রে মিলিয়ে ব্যবহার করেন। একটি ডিপটিকো, আর অন্যটি ডানহিল। লন্ডনকেন্দ্রিক ব্র্যান্ড ডানহিল এই তারকার বিশেষ পছন্দ। প্যারিসের বিখ্যাত ডিপটিকো ব্র্যান্ডের টম ডাও পারফিউমটিও ব্যবহার করেন তিনি।
আলিয়া ভাটের পছন্দ আরমানি কোড এবং ব্লু দ্য শ্যানেল
আলিয়া ভাট ক্যারিয়ারের শুরুতে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন—তিনি ছেলেদের পারফিউম বেশি পছন্দ করেন। অনেকের মধ্যেই ছেলেদের পারফিউম ব্যবহার করার একটা প্রবণতা রয়েছে। তবে আলিয়া ভাট সাধারণত আরমানি কোড বা ব্লু দ্য শ্যানেল ব্যবহার করেন।
আনুশকা শর্মার প্রিয় পারফিউম গুতাল টেন্যু দ্যে সোয়ারে। এই পারফিউমে রয়েছে একটি বিশেষ ইতিহাস। ১৯৮১ সালে মডেল অ্যানিক গুতাল একজন নারী হিসেবে প্রথম পারফিউম ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। প্যারিসভিত্তিক এই ব্র্যান্ডটি এরপর অনেক জনপ্রিয়তা লাভ করে।
প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দের শীর্ষে ত্রুসারদি ডোনা
২০১৭ সালে জিমি কিমেল ও কেলির শো-তে যান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। উপস্থাপক তার পারফিউমের প্রশংসা করতেই প্রিয়াঙ্কা তার প্রিয় পারফিউমের বোতলটি বের করে দেন। আর সেই প্রিয় পারফিউমটি হলো ত্রুসারদি ডোনা। ভ্যানিলা আর জেসমিনের সুগন্ধের জন্য এটি তার পছন্দের শীর্ষে।
কারিনা কাপুর খানের পছন্দ জঁ প্যল গলতিয়ের ওয়েমেন ক্লাসিক এসেন্স
কারিনা কাপুরের প্রিয় পারফিউম তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই। জঁ প্যল গলতিয়ের সব পারফিউমই তিনি ব্যবহার করেন। তবে ক্লাসিক পারফিউমটিই তার অধিক পছন্দ। এই পারফিউমটি কিছুটা ফ্লোরাল, এতে আছে গোলাপ, ভ্যানিলা, অ্যাম্বার এবং মধুর ঘ্রাণ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’