শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

এবার বইমেলায় আসছে যেসব তারকার বই

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আজ ১ ফেব্রুয়ারি। শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।  আজ শনিবার মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে।

প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন বই।

এবারের একুশে বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক।

থাকছে জুলাই চত্বরও। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বইমেলায় এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেওয়া হচ্ছে গুরুত্ব।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এদিকে প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের বই। যেসব বইয়ের প্রতি বরাবরই পাঠকদের থাকে অন্যরকম আগ্রহ। বরাবরের মতো এবারও একই ধারাবাহিক ধরে রেখেছেন তারা।

এবারের বইমেলায় থাকছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর একটি বই।

নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এ বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ এরপর জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরও লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’
 
এদিকে ২০২৪ সালের শেষদিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। এ বইয়ে তার অভিনয় ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের আত্মজীবনীমূলক এ বইটি আসছে ‘সুবর্ণ প্রকাশনী’ থেকে।

পাওয়া যাবে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। যেটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।

অভিনেতা ফারুক আহমেদ ইদানীং বই নিয়েও হাজির হচ্ছেন মেলায়। ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার তিনি নিয়ে এসেছেন ‘হাউ মাউ খাও’। প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে।

গায়িকা সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখেন। আগেও কয়েকটি বই এসেছে তাঁর। এবারের মেলায় প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে।
 
সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রকাশনার সঙ্গেও যুক্ত। তাঁর আজব প্রকাশনী থেকে প্রতিবছরই বিভিন্ন লেখকের একাধিক বই প্রকাশ পায়। অন্যদের লেখা প্রকাশের পাশাপাশি নিজের বইও প্রকাশ করেন জয় শাহরিয়ার। এবার তিনি নিয়ে এসেছেন তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’। এতে ৫৩টি কবিতা রয়েছে।

গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদের লেখা দুটি বই আসছে এবারের মেলায়। ভালোবাসা, অনুভূতি ও জীবনের নানা রঙের সংমিশ্রণে লেখা গান ও কবিতার সংকলন ‘দূরে গোধূলি’ এবং উপস্থাপনা, রেডিও-টিভি প্রেজেন্টেশন ও আত্মবিশ্বাসী কথা বলার কৌশল নিয়ে লেখা ‘কথার জাদু’। ধ্রুপদী পাবলিকেশনসের স্টলে পাওয়া যাবে বই দুটি।

এছাড়া অভিনেত্রী শানারেই দেবী শানু ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বইও প্রকাশ পাবে এবারের বইমেলায়। শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করছে ‘আজব প্রকাশ’। আর অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’ ও একটি কবিতার বই প্রকাশ পাচ্ছে। বইয়ের প্রচ্ছদ করছেন আনিসুজ্জামান সোহেল।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’