নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ০৫:৫০ পি.এম
ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলু। যিনি ‘তাতালু’ নামে বেশ পরিচিত দেশটিতে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছে দেশটির আদালত।
এতে বলা হয়েছে, মামলাটি পুনরায় খোলা হয়েছে। সেই সাথে আসামী ‘তাতালু’-কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রায়টি চূড়ান্ত নয় এবং চাইলে এখনও আপিল করা যেতে পারে। ৩৭ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তারপর থেকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।
‘পতিতাবৃত্তি’ প্রচারের জন্য তাতালুকে ১০ বছরের কারাদণ্ড-ও দেয়া হয়েছিলো। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগ আনা হয়েছিলো এই পপ তারকার বিরুদ্ধে।
এমনকি, ২০১৭ সালে, অতি-রক্ষণশীল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বেমানান টেলিভিশন বৈঠকও করেছিলেন তাতালু।
২০১৫ সালে, তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন যা পরে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে উন্মোচিত হয়েছিলো।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ