নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০৪:৫৩ পি.এম
ইচ্ছা না থাকা সত্ত্বেও ফেসবুকে অনেক সময় অনেক পরিচিত ব্যক্তিকে বন্ধুতালিকায় স্থান দিতে হয়। কিন্তু বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কেউ কেউ নিয়মিত অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট প্রকাশ করেন। সেই পোস্টগুলো নিজেদের ফেসবুক ফিডে দেখা যাওয়ার কারণে বিরক্তও হন অনেকে। তখন কী করণীয়?
সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেও অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট করা ব্যক্তিদের ফেসবুকের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা বন্ধুতালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করতে পারেন। এতে করে সেই ব্যক্তি বন্ধুতালিকায় থাকলেও তাঁর কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আনফলো করার বিষয়টিও জানতে পারবেন না সেই ব্যক্তি।
এক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।
এবার ‘প্রেফারেন্স’–এর নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো’ অপশনে ক্লিক করলেই নিচে বন্ধুতালিকায় থাকা সবার নাম দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে আনফলো বাটন নির্বাচন করতে হবে।
এরপর সেই ব্যক্তির প্রোফাইল দেখা যাওয়ার পর নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।
এ ছাড়া নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়েও তাঁকে আনফলো করা যায়। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।
নবীন নিউজ/এফ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন