নবীন নিউজ ডেস্ক ২৯ মে ২০২৪ ০২:১৮ পি.এম
সংগৃহীত ছবি
নরেন্দ্র মোদি আর ক্ষমতায় ফিরবেন না। তাকে আর হয়ত ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারব বলে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার রাজ্যের বেহালায় এক নির্বাচনী সভায় এমন মন্তব্য করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রে এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদিকে হয়ত আর ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারব।’
তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘হিংসুটেরা বাংলার উন্নয়ন দেখতে পায় না।’
এদিকে শেষ দফার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতায় প্রথমবারের মতো রোড শো করেছেন নরেন্দ্র মোদিও। এদিন সন্ধ্যার পর উত্তর কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে এই রোড শো শুরু করেন তিনি। এই রোড শোতে মোদিকে দেখার জন্য রাস্তার দুধারে বিজেপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।
তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক সভায় বলেন, ‘বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে।’
মোদি আরও বলেন, ‘তুষ্ট করার রাজনীতি করতে সিএএর বিরোধিতা করছে তৃণমূল। সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে বহু মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন। কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। নাগরিকত্ব দিয়ে তাদের ভারত মায়ের সন্তান বানানো হয়েছে। এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান। পৃথিবীর কোনো শক্তি মোদির সংকল্পকে আটকাতে পারবে না।’
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম বা শেষ দফার ভোট গ্রহণ হবে আগামী ১ জুন। পশ্চিমবঙ্গেও ওই দিন শেষ দফায় ৯টি আসনে ভোট হবে। এর আগে মঙ্গলবার দুটি রোড শো ও একটি নির্বাচনী সভা করেন মমতা। উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে ওই রোড শো শুরু হয়ে কলকাতা বিমানবন্দরে শেষ হয়। দ্বিতীয় রোড শোটি হয় কলকাতার এন্টালি থেকে বালিগঞ্জ পর্যন্ত।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ