বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গণহত্যার অভিযোগ: ২০ এপ্রিলের মধ্যে হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ

নবীন নিউজ, ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১২ পি.এম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তদন্তের সময় বাড়াতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে আজ শেখ হাসিনার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের কথা ছিল। গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এদের মধ্যে গ্রেফতার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ১৬ জনকে তৃতীয়বারের মতো আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির করা হয়। যার মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

সাড়ে ১১টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাইবাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন।

তখন আদালত বলেন, তাড়াহুড়ো করে তদন্ত প্রতিবেদন দাখিল না করতে। ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। একইসাথে ওইদিন ঢাকার সাবেক এমপি সোলায়মান সেলিমকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে। তবে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে।

প্রসিকিউশন টিম আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন