মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

গুগল ক্লাসরুমে ছবি জমা দেয়ার সহজ নিয়ম

নবীন নিউজ, ডেস্ক ২৮ মে ২০২৪ ০৭:০২ পি.এম

ফাইল ছবি

গুগল ক্লাসরুম অ্যাপের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। গুগল ক্লাসরুমে ছবি জমা দেওয়ার দুটি উপায় রয়েছে, গুগল ড্রাইভ ব্যবহার করে অথবা সরাসরি কোনো ডিভাইস থেকে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে গুগল ক্লাসরুমে ছবি আপলোড করা যায়:

গুগল ড্রাইভে আপলোড করুন: গুগল ক্লাসরুমে অ্যাকসেস নেই এমন কোনো ফোনে যদি ছবিটি তুলে থাকেন, তবে শুরুতে ছবিটি গুগল ড্রাইভে আপলোড করে নিন। উদাহরণ হিসেবে, কেউ আইফোন থেকে একটি ছবি তুলে ড্রাইভে আপলোড করলে, একটি পিসি থেকেও ছবিটি ব্যবহার করতে পারবেন।

১. গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন।

২. যে ফোল্ডারে আপলোড করতে চান, সেটি খুলুন।

৩. স্ক্রিনের নিচের ডান দিকে ‘নিউ’ বোতামে চাপ দিন।

৪. ফোনে ছবি তোলা থাকলে ‘আপলোড’ অপশনে চাপ দিন। কোনো ডকুমেন্ট বা নথি আপলোড করতে চাইলে ‘স্ক্যান’ অপশনে চাপ দিন।

৫. এবার নিজের পছন্দের ছবি বাছাই করুন, অথবা নথিটি স্ক্যান করুন। তারপর আপলোড হওয়ার জন্য কিছুটা সময় দিন।

ক্লাসরুম অ্যাসাইনমেন্টে ছবি জমা দিন: এ পদক্ষেপগুলো অনুসরণ করার আগে, নিশ্চিত করুন যে ডিভাইসে গুগল ক্লাসরুম ব্যবহার করেন, সেখান থেকে ছবিটি দেখা যায়। অর্থাৎ নিশ্চিত করতে হবে ওই ডিভাইসের সঙ্গে গুগল ড্রাইভ যুক্ত আছে অথবা ছবিটি ডিভাইসেই সংরক্ষণ করা আছে।

১. ফোন থেকে গুগল ক্লাসরুম অ্যাপটি চালু করে নিন।

২. নিজের ক্লাসের ওপরে চাপ দিন।

৩. ‘ক্লাসওয়ার্ক’ অপশনটি সিলেক্ট করুন।

৪. যে অ্যাসাইনমেন্টে ছবি জমা দিতে চান সেটি বেছে নিন।

৫. ‘ভিউ অ্যাসাইনমেন্ট’ অপশনে চাপ দিন।

৬. এবারে ‘ইওর ওয়ার্ক’ শিরোনামের নিচে ‘অ্যাড অর ক্রিয়েট’ লেখা অপশনে চাপ দিন।

৭. ছবিটি ড্রাইভে সংরক্ষণ করা থাকলে ‘গুগল ড্রাইভ’ অপশনে চাপ দিন। আর ডিভাইসে সংরক্ষণ করা থাকলে ‘ফাইল’ অপশনে ক্লিক করুন।

ক্লাস স্ট্রিম-এ ছবি আপলোড করুন: শিক্ষকরা গুগলক্লাসরুমে শিক্ষার্থীদের কোনো বিষয়ে জানাতে ব্যবহার করতে পারেন ক্লাস স্ট্রিম ফিচারটি। ক্লাস স্ট্রিমে ছবি আপলোড করার জন্য শুরুতে একটি পোস্ট তৈরি করে নিতে হবে।

১. ফোন থেকে গুগল ক্লাসরুম অ্যাপটি চালু করে নিন। 

২. ক্লাসটি চালু করে নিন।

৩. ‘স্ট্রিম’ অপশনটি বেছে নিন।

৪. ‘অ্যানাউন্স সামথিং টু ইয়োর ক্লাস’ অপশনে চাপ দিন।

৫. ‘অ্যাড’ অপশন বেছে নিন।

৬. ছবিটি ড্রাইভে সংরক্ষণ করা থাকলে ‘গুগল ড্রাইভ’ অপশনে চাপ দিন। আর ডিভাইসে সংরক্ষণ করা থাকলে ‘ফাইল’ অপশনে ক্লিক করুন।

৭. সবশেষে ‘পোস্ট’ অপশনে ক্লিক করুন।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন