নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:০৬ পি.এম
ছবি- সংগৃহীত।
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে অভিনয় শুরু করেন। পাশাপাশি গানেও কণ্ঠ দেন। প্রকাশ হয়েছে একাধিক গান। তবে এসব পরিচয়ের কোনোটিতেই এখন তার ব্যস্ততা নেই। কারণ তার হাতে নেই কোনো কাজ।
মূলত ৫ আগস্টের পর থেকেই বেকার তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। সে সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী দাবি করে সেসময় নুসরাত বলেছিলেন, ‘হাসিনার মতো মেয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে দরকার।’
আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়াতে প্রায়ই তাকে বঙ্গভবনে হাসিনার সঙ্গে দেখা যেত। নিতেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও। এদিকে ছাত্র আন্দোলনের সময় তিনি পাড়ি জমান বিদেশে। ছাত্রদের আন্দোলনে তিনি ছিলেন নিরব। শুধু তাই নয়, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিদেশে বসে বিভিন্ন স্বল্পবসনা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। বেশ খোশ মেজাজে আন্দোলন সময়টা তিনি উপভোগ করেছেন। তাতেই এ ফ্যাসিস্ট সহযোগী অভিনেত্রী বেশ সমালোচিত হন।
কিছুদিন আগে নিরবে দেশে আসেন। বর্তমানে দেশে থাকলেও পাচ্ছেন না কোনো কাজ। তবে নতুন বছরে নতুন করে আবার শুরু করবেন বলে আত্মবিশ্বাসী নুসরাত। চেষ্টা করছেন ফেরার। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করব। অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শকরা চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এছাড়া তিনটি নতুন গান আসবে নতুন বছর। সবকিছু নতুন বছর থেকে শুরু করব।’
রাজনীতির কারণে তার ক্যারিয়ারে অনেক প্রভাব পড়েছে। তবে এ পরিস্থিতি হবে তা এই অভিনেত্রী হয়তো বুঝতেও পারেননি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’