নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ১১:২১ এ.এম
‘বরফি’, ‘গ্যাংস্টার’-এর মতো সুপারহিট ছবির নির্মাতা অনুরাগ বসু। সেই অনুরাগকেই চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছিলেন, তার আয়ু আর মাত্র দুই সপ্তাহ! যে সময়ে পরিচালকের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।
অনুরাগের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বছর। সালটা ছিল ২০০৪। তার প্রথম বড় পর্দার ছবি ‘গ্যাংস্টার’-এর শুটিং সবে শুরু হয়েছে। মুখ্য চরিত্রে কঙ্গনা রানাওয়াত, শাহিনি আহুজা ও ইমরান হাসমি। কঙ্গনার অভিষেক ছবি, প্রযোজনায় ভাট পরিবার।
হঠাৎ করেই একদিন মুখে ঘা হয়েছে দেখেন অনুরাগ। আকারে বেশ বড়, তাতে দানা দানা। চিকিৎসকের কাছে যেতেই চিকিৎসক উল্টো ভয় পেয়ে যান। রক্তপরীক্ষা করতে দেন।
রক্তপরীক্ষার রিপোর্টে জানা যায়, ব্লাড ক্যানসার হয়েছে অনুরাগের। তবে ওই যে কমিটমেন্ট। এতটাই পেশাদার অনুরাগ পাত্তা না দিয়ে ছুটে যান শুটিং সেটে।
পরিচালক বলেন, আমি বুঝিনি রোগটা এতটা মারাত্মক আকার নিয়েছে। খুব যে অসুস্থবোধ করছিলাম এমনটা তো নয়। আমাকে দেখতে মহেশ ভাট সেটেই আসেন। কপালে হাত দেন। হঠাৎ দেখি তার দুই হাত কাঁপছে। শান্ত মানুষটার কী হলো! তখনই অনুভব করলাম, আমি বোধহয় সত্যিই ভালো নেই।
দুদিন যেতে না যেতেই অবস্থার চরম অবনতি হতে শুরু করে অনুরাগের। চারদিকে রক্ত আর রক্ত। হাসপাতালে ভর্তি করা হয়। এক এক করে অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হতে শুরু করে তার। স্ত্রী জানতেন না কিছুই। তবে সত্যি কি আর চাপা থাকে? কালবিলম্ব দেরি না করে পরিচালককে ভর্তি করা হয় মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে।
অনুরাগের কথায়, চিকিৎসক জানিয়ে দিলেন, ‘বড় জোর দুই সপ্তাহ বাঁচতে পারব’। ওদিকে আমার স্ত্রী কাছে আসার চেষ্টা করছে। পারছে না। ভগবানকে বলতাম, সাত মাস তো হয়ে গেল। আর দুটো মাস আমাকে বাঁচিয়ে রাখো, যাতে সন্তানের মুখটা দেখতে পারি।
শুরু হলো কেমোথেরাপি। অবিশ্বাস্যভাবে চিকিৎসায় দারুণ সাড়া দিতে লাগলেন অনুরাগ। কিছুটা সুস্থ হতেই ব্যাক টু প্যাভেলিয়ন। হাজির হলেন শুটিং ফ্লোরে, তৈরি হলো গ্যাংস্টার।
কোল আলো করে এলো ফুটফুটে কন্যাসন্তান। চিকিৎসকেরাও তাকে ঘোষণা করলেন ‘ক্যানসার ফ্রি’। তাই ক্যানসার মানেই ‘নো-অ্যানসার’ নয়।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’