নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০২:২২ পি.এম
ছবি- সংগৃহীত।
মাঠের মধ্যে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার(২৬ মে) দিবাগত রাতে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে নুরনবী সরকারের স্থাপিত গভীর নলকূপে তিনটি ট্রান্সফরমার ছিল। রোববার দিবাগত রাতে চোরেরা ঐ তিনটি ট্রান্সফরমার নামাতে যায়। ট্রান্সফরমার নামানোর আগেই একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর থেকে নিচে পড়ে যান।
সোমবার সকালে স্থানীয়রা ধান কাটতে গিয়ে মাঠের মধ্যে খুঁটির নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা