ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম ডেভনের বন্দর শহর প্লাইমাউথের একটি বাগানে আট দশক ধরে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মানির একটি বিশাল বোমা। সে জার্মানির বোমার ওজন প্রায় ৫০০ কেজি।
এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বোমাটির খোঁজ পাওয়া যায়।এর পরপরই হইচই পড়ে যায়; প্লাইমাউথের মাইকেল অ্যাভিনিউ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় হাজারো বাসিন্দাকে। বোমার খবরের পরই তৎপর হয় পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে আরও বলা হয়, শহরের কেহাম এলাকা থেকে বোমাটি সরিয়ে নিতে ৯৮৪ ফুট দীর্ঘ নিরাপত্তা বলয় তৈরি করে সামরিক বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর গাড়ি বহরে করে সেটি নেওয়া হয় টরপয়েন্ট ফেরি ঘাটে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সাগরের ভেতরে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রব সোয়ান জানান, বোমাটি পানির ৪৬ ফুট গভীরে ফেলা হয়েছিল। শুক্রবার ওই এলাকার রাস্তাঘাট, রেল ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেটিকে সরিয়ে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে গত চারদিনের সেই আতঙ্কের অবসান হয়েছে। বিশালাকার ওই বোমার খবরে প্লাইমাউথের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ওই ঘটনায় এত বেশি মানুষকে সরিয়ে নিতে হয় যে, এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাজ্যের সবথেকে বড় অপসারণ অভিযান বলা হচ্ছে।
বোমাটি সরানোর পর শহরে চলাচল আবার স্বাভাবিক হয়। বোমার আতঙ্ক থেকে মুক্ত হওয়ার পর স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
ভিকি ব্রাদারটন নামে এক নারী বলেন, ওই সময়টা ছিল আমাদের জন্য খুবই উদ্বেগের। গত চারদিন কর্নওয়ালের একটি ক্যারাভানে (গাড়ি) কাটিয়েছি।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ