সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এবার সোমালি জলদস্যুদের কবলে এমভি ব্যাসিলিস্ক

নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০৭:৫৫ পি.এম

সংগৃহীত

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ মুক্ত হতে না হতেই আবারও সোমালি জলদস্যুদের কবলে পড়লো একটি জাহাজ। এবার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক নামের একটি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৩৮০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সম্ভাব্য জলদস্যু আক্রমণের এই ঘটনাটি ঘটেছে। এমভি ব্যাসিলিস্ক তখন উত্তরমুখী হয়ে চলছিল। ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যুতা নিয়ন্ত্রণে ইউরোপিয় ইউনিয়নের সংস্থা ইইউএনএভিএফওআর- অপারেশন আটলান্টা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) তাদের টুইটার হ্যান্ডেলে এক সতর্কবার্তায় জানায়, সোমালিয়ার মার্কা এলাকা থেকে ৪২০ নাটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব অংশে দুটি ছোট জলযানে করে আসা বহিরাগত লোকজন একটি জাহাজে উঠে পড়েছে। তবে কত জন ওই জাহাজে উঠেছে তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। তারা বিষয়টি তদন্ত করছে জানিয়ে ওই এলাকায় চলাচলকারী নৌযানকে সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দিয়েছে ইউকেএমটিও।

জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এমভি ব্যাসিলিস্ক ৩ মে পশ্চিম আফ্রিকার মিন্ডেলো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরের দিকে যাত্রা করে। ২৯ মে জাহাজটির সেখানে পৌঁছানোর কথা ছিল।

শিপিং বিষয়ক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের একজন মুখপাত্র এমভি ব্যাসিলিস্কের জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র জানান, জাহাজের মাস্টারের সাথে তাদের কথা হয়েছে। এতে তাদের ধারণা হয়েছে জাহাজের নাবিকরা জলদস্যু আক্রমণের পর সিটাডলে আশ্রয় নিয়েছেন। জাহাজে মোট ১৭ জন নাবিক আছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ