নবীন নিউজ ডেস্ক ২২ মে ২০২৪ ১২:০৪ পি.এম
নিহত শিশু তরী।
ঢাকার নবাবগঞ্জে শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে। খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে ঝগড়া হলে ৬ বছর বয়সী তরী নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করে ১২ বছর বয়সী আরেক শিশু।
এ ঘটনায় অভিযুক্ত শিশুটিসহ তার মাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রপাড়ায় এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তরি বাড়ৈই (৬) ওই এলাকার সুমন বাড়ৈই’র একমাত্র মেয়ে। স্থানীয় দুর্গা মন্দিরে শিশু শ্রেণিতে পড়ত সে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আবু সাদ (১২) কে ও তার মা শিমুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের মা বকুল জানান, তরি মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশি সাদদের বাড়ির পাশের কলাগাছের ঝোঁপের নিচু জায়গায় মাটিতে অর্ধ পুঁতে রাখা অচেতন অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে স্থানীয়রা সাদ ও তার মাকে আটক করে তরিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ জালাল জানান, খেলা করতে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে ওই শিশু দুইটির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সাদ প্রথমে তরিকে একাধিক চড় থাপ্পড় মারে। পরে লাঠি দিয়ে ওর গালে ও মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তরির মৃত্যু হয়।
এ কর্মকর্তা জানান, এ ঘটনায় সাদকে আটক করা হয়েছে। সে তরিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। লাশ গুম ও ঘটনার সঙ্গে সাদের মা জড়িত আছে সন্দেহে তাকেও আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। তাকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যামামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা