নবীন নিউজ, ডেস্ক ২১ মে ২০২৪ ০১:৪৩ পি.এম
নিজের নামে কোনো হজ এজেন্সির লাইসেন্স না থাকা স্বত্বেও, শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভুয়া লাইসেন্স দেখিয়ে হজে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিতো নিতো। শুধু তাই নয়, বদলি হজের নামে দুই জনের কাছ থেকে ১৪ লাখ টাকা লোপাট করেছেন। চলতি বছর হজে পাঠানোর নামে এমন এক প্রতারকের খোঁজ পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। তার বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালে হজে পাঠানো নামে দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির কথিত মালিক মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ৭৫ জন হাজির টাকা নিয়ে উধাও। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে রংপুরে ইসলামী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। যার নং-২০৫০৩৩৩০১০০১৫৫৯১৬। এই অ্যাকাউন্টে সাধারণ হজযাত্রীদের হজের টাকা সংগ্রহ করেন।
এই ব্যক্তি চলতি বছর ৭৫ জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করেন। পরে লিড এজেন্সি হিসেবে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের চট্টগ্রামের আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের কাছে চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন। চুক্তি অনুসারে হজযাত্রীদের কাছ থেকে হজের টাকা এজেন্সির ব্যাংক হিসাবে দেওয়ার কথা থাকলেও তিনি লিড এজেন্সি আল ইমাম হজ্জ কাফেলাকে ৫৪ লাখ ৪৪ হাজার ২০০ টাকা দেননি। ফলে ওই এজেন্সি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া, ভিসা ও বিমান টিকিট সংগ্রহ করতে পারেনি। ভিসা করার জন্য সৌদি সরকারের দেওয়া সময়সীমা পার হওয়ার পরও হজযাত্রীদের ভিসা সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট হজযাত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনিশ্চয়তা মধ্যে পড়তে হয়।
তার প্রতারণা ঠেকাতে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো হজযাত্রী বা ওমরাহ যাত্রীর সঙ্গে প্রতারণা করতে না পারে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?