রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গাজা নিয়ে বাড়ছে বিরোধ, নেতানিয়াহুর সরকারে ভাঙনের সুর

নবীন নিউজ ডেস্ক ১৯ মে ২০২৪ ১২:৪৮ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

টানা ৭ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল। দীর্ঘ এই আগ্রাসনে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এছাড়া হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করেও আনতে পারেননি।  এর মধ্যেই প্রশ্ন উঠছে গাজার ভবিষ্যৎ নিয়ে। কারণ যুদ্ধোত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এই মন্ত্রিসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে।

জানা গেছে, এখন পর্যন্ত যুদ্ধ শেষে গাজা নিয়ে কোনো পরিকল্পনাও দিতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব নিয়ে দেশের ভেতরে যেমন তোপের মুখে পড়েছেন তেমনি বিদেশ থেকেও চাপে রয়েছেন নেতানিয়াহু।

আগামী ৮ জুনের মধ্যে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা দিতে না পারলে নেতানিয়াহু সরকার ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। তার এই আলটিমেটামের ফলে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন সরকারের সদস্যদের মধ্যে যে বিভেদ তা আরো প্রকটই হলো বলা যায়।

শনিবার একটি সংবাদ সম্মেলন করেন গ্যান্টজ। সেখানে তিনি গাজা নিয়ে ছয়টি দাবি উত্থাপন করেন এবং সেগুলো মেনে নিতে ইসরায়েলি মন্ত্রীসভার প্রতি আহ্বান জানান।

ইসরায়েলি এই রাজনীতিবিদ বলেছেন, যদি তার দাবি পূরণ না হয় তাহলে তিনি গাজা যুদ্ধের তত্ত্বাবধানে গত বছর গঠিত ইসরায়েলের জরুরি ঐক্য সরকার থেকে তার দল প্রত্যাহার করবেন।

গ্যান্টজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে ইসরায়েলে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। যুদ্ধকালীন মন্ত্রীসভায় যোগদানের আগে তিনি বিরোধী দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।

নিজের ছয় দাবিতে গ্যান্টজ গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তি, ছোট্ট এই উপত্যকার নিরস্ত্রীকরণ, আমেরিকান, ইউরোপীয়, আরব ও ফিলিস্তিনি ব্যক্তিদের নিয়ে গাজার বেসামরিক বিষয় তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া নেতানিয়াহুর মতো তিনিও মনে করেন যুদ্ধ শেষে গাজাকে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসের হাতে তুলে দেয়া যাবে না। একই সঙ্গে হামাসকে পুরোপুরি নির্মূলের কথাও বলেছেন তিনি, যা গত ২২৫ দিনে করতে পারেনি ইসরারেয়লি বাহিনী।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ