নবীন নিউজ, ডেস্ক ১৯ মে ২০২৪ ১২:৪৫ পি.এম
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামের ৮২ বছর বয়সী নছর উদ্দিন মুন্সির ছেলে হতদরিদ্র মো. ইহছান আলী। অভাব অনটনে লেখাপড়া শিখাতে পারেন নি। প্রাইমারির গন্ডি পেরোতে না পেরোতে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া।
তবে নছর মুন্সি ছিলেন ধর্মানুরাগী। তার স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে মাওলানা হবে। তাই ছেলেকে ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তাবলিগ জামাতে পাঁচ বছরের চিল্লাতে পাঠিয়ে দেন। তাবলিগ জামাতের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ বছর কাটিয়ে বাড়ি ফেরেন ইনছান আলী।
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা রোজা রাখতে শুরু করেন। এভাবেই কেটে গেছে প্রায় পঞ্চাশ বছর। বছরে শুধু পাঁচ দিন বাদে সারা বছরেই পালন করেছেন রোজা। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া ইনছান আলী আল্লাহর কাছে সবসময় চাইতেন, আল্লাহতাআলা যেন তাকে হজ করার তৌফিক দেন।
চাওয়ার মতো চাইলে আল্লাহ যে নিরাশ করেন না, হয়তো তারই দৃষ্টান্ত ইনছান আলী। হজের খরচ বহনে নিজের সাধ্য না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সহযোগিতায় ১০ জুন হজ পালনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
একাধারে পঞ্চাশ বছর রোজা পালন ও হজে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ইনছান আলী বলেন, গরিব ঘরে জন্ম আমার। পৈতৃক সূত্রে ১৪ শতাংশের বাড়ি ভিটা ও সামান্য কিছু ফসলি জমি ছাড়া আমার আর সম্পদ বলতে কিছুই নেই। অভাব অনটনের মাঝেও আমি কখনো রোজা ছেড়ে দিইনি। রোজা রাখতে গিয়ে প্রথম প্রথম একটু কষ্ট হতো। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। আমার ৬ ছেলের মধ্যে ২ ছেলে মারা গেছে। বাকি ৪ ছেলে সবাই বিয়ে করে আলাদা সংসার পেতেছে। তিন মেয়ের সবাইকে বিয়ে দিয়েছি। তবে অভাব দূর হয়নি। ছেলেরা দিনমজুরি করে যা আয় রোজগার করে তা থেকে আমাকে কিছু দেয়। তাই দিয়ে দিনাতিপাত করতে হয়।
তিনি বলেন, অভাবের সংসারে রোজা রাখাও অনেক সময় কষ্টের হয়। অনেক দিন শুধু পানি খেয়ে রোজা রেখেছি। সেহরিতে খাবার না থাকায় মুড়ি, চিড়া কখনো কচু গাছ সেদ্ধ করে খেয়ে রোজা রেখেছি। যত কষ্টই হোক, রোজা ছাড়িনি। ইফতারে কখনো চকলেট কখনো শুধু পানি কখনো আবার গাছের পাতা চিবিয়ে ইফতার করতাম।
তিনি আরও বলেন, ইফতার করে নামাজ আদায় করে খোদাকে বলতাম খোদা যেন আমাকে হজ করার তৌফিক দেন। আমার নিজের তো হজের খরচ জোগানোর ক্ষমতা নেই। ছেলেরা যে আমাকে হজে পাঠাবে তাদেরও সাধ্য নেই। তবু হতাশ না হয়ে খোদার কাছেই চাইতাম। আল্লাহ আমার হজে যাওয়ার ইচ্ছা কবুল করেছেন। তার অসীম কুদরতে আমার হজে যাওয়ার উছিলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে পাঠিয়েছেন। ওই স্যারের সহযোগিতায় আগামী মাসের ১০ তারিখ পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা দেব ইনশাআল্লাহ।
হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ উমর ফারুক বলেন, আমি দীর্ঘ ছয়বার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। সে সুবাদে তাকে আমি চিনি। অভাব অনটনের সংসারে থেকেও ইনছান আলী কখনও ধর্মবিমূখ হননি। টানা প্রায় পঞ্চাশ বছর ধরে রোজা পালন করে আসছেন।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?