নবীন নিউজ ডেস্ক ১৯ মে ২০২৪ ০৯:২৯ এ.এম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ ৪ জন নিহত হয়েছে। শনিবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরতলীর ফকিরকান্দি ব্রিজ ও মধুমতি পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের জুয়েল মোল্লা (৫০), সরকারি শেখ ফজিলাতুন্নেসা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শহরের গোহাটা বটতলা এলাকার পিনাকী রঞ্জন দাশ (৫৫), এমএইচ খান কলেজের শিক্ষক ও কাশিয়ানী উপজেলার কড়িগ্রাম এলাকার বাবুল সরকার (৫০) এবং ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার রামিম শেখ (১৪)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় বসবাস করেন এবং ইমাদ পরিবহনে সুপারভাইজারের চাকরি করেন। এ ঘটনায় শিক্ষক পিনাকী রঞ্জন বিশ্বাস ও বাবুল সরকার গুরুতর আহত হন। রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তারাও মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, শহরতলীর চাপাইল ব্রিজে ঘুরতে যাওয়ার সময় মধুমতি পার্ক এলাকায় মোটরসাইকেলকে ট্রলি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রামিম নামে এক কিশোর নিহত হয়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুদ জানান, কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়ার দোয়াত কলম মার্কার উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করে জুয়েল মোল্লা সহ তিনজন একই মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-খুলনা হাইওয়ে থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি বাইপাস দিয়ে শহরে ঢোকার সময় একইমুখি যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও জুয়েল মোল্লাসহ তিনজন গুরুতর আহত হন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা